শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়ি পৌরসভার ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়ি পৌরসভার ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটিকছড়ি পৌরসভার ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা

--- ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৫০ কোটি ২ লাখ ২৫ হাজার ৭০২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০ জুন) পৌরসভার হলরুমে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী এ বাজেট ঘোষণা করেন।
যা গত অর্থ বছরের ৩১ কোটি ৬২ লক্ষ ৯ হাজার ৩৯১ টাকার চেয়ে ৬৩ দশমিক ২১ শতাংশ বেশি।
বাজেটে রাজস্ব আয় ১১ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার ৬৫০, উন্নয়ন ৩৯ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার ৮৬৫, মূলধনে ১৬ লাখ ১৯ হাজার ১৮৫ টাকা ধরা হয়েছে। ‎এছাড়া ব্যয় খাতে রাজস্ব ব্যয় বাজেটে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে ৩৯ কোটি ৫৮ লাখ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে ৬০ লাখ, শিক্ষা ও সংস্কৃতি খাতে ১৮ লাখ টাকা ধরা হয়েছে।
বাজেট আলোচনায় পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে পৌর প্রশাসক ও সভাপতির বক্তব্যে মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, পৌর নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাজেট বাস্তবায়ন করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৌনাম বড়ুয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য্য, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভির আহমদ সিদ্দিকি, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ, ‎প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসানুল কবির, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, সহকারী প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাঁচতে চায় শিক্ষার্থী জিহাদ
ফটিকছড়ি :: যে সময়টায় ছুটোছুটি আর বিদ্যালয়ে থাকার কথা, সে সময়টিতে সে অলস বিছানায়। তার শরীরে ক্লান্তি এবং দুর্বলতা। চট্টগ্রামের ফটিকছড়ির মো. আজিজুল হক জিহাদ (১৭) নামের এক শিক্ষার্থীর কিডনি বিকল হয়ে শুয়ে আছে বিছানায়।
অন্য তরুণদের মতো সেও বিদ্যালয়ে যেতে চায়। মা-বাবার আদর পেয়ে বড় হয়ে পৃথিবীতে থাকতে চায়। তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টায় নিজেদের সবটুকু উজার করে দিয়েছেন মা-বাবা।
আমিও আপনাদের সাথে বাঁচতে চাই। পৃথিবীর আলো-বাতাস দেখতে চাই। মানুষের জন্য বড় হয়ে কাজ করতে চাই। আমি একটু নিয়মিত চিকিৎসা ও মেডিসিন পেলেই সম্পুর্ণ সুস্থ হয়ে বাঁচতে পারবো।
এক ভিড়িও বার্তায় এভাবেই বেঁচে থাকার আকুতি জানিয়েছে কিশোর মো. আজিজুল হক জিহাদ। নিজের একটি কিডনি বিকল হবার পর আরেকটি কিডনিতে গত ৮ বছর ধরে কোন রকম বেঁচে আছে সে। সেটিও বর্তমানে বিকলের পথে। এটিতে জীবন চলা নিয়েও শঙ্কিত এই কিশোর। ফলে বেঁচে থাকার লড়াইয়ে পাশে চান মানবিক ও বিত্তবান মানুষদের।
জিহাদ চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার মাহালিয়াটিলা গ্রামের বাসিন্দা। সে রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বাবা আবুল কাশেম ওমানে শ্রমিকের কাজ করেন আর মা লিলু আকতার একজন গৃহিনী।
জিহাদের জীবন জুড়েই যেন প্রতিকূলতা। জীবন যুদ্ধে বারবার হোঁচট খেতে হচ্ছে তাকে। মৃত্যুর দুয়ারে থেকে করছেন পড়ালেখা। স্বপ্ন মানুষের মত মানুষ হয়ে সেবা দেবেন। পরিবারের সহায় হবেন। দূর হবে দুঃখ। কিন্তু দূর্ভাগ্য যেন তার পিছু ছাড়ছে না।
রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান মোহাম্মদ আলী বলেন, ‘জিহাদ খুবই ভালো ও মেধাবী। নিয়তির কি নির্মমতা টগবগে ছেলেটি অর্থের কাছে হার মেনে চরমভাবে চিকিৎসায় ধুকছে। দেশের কোটি মানুষ যদি একটি করে টাকা দিয়েও তার প্রতি সদয় হয় তাহলে বাঁচবে এই মেধাবী। আমরা কি পারিনা তার প্রতি সদয় হতে?
২০১৪ সালে জিহাদের প্রথম কিড়নির সমস্যা ধরা পড়ে। ফলশ্রতিতে ২০১৮ সালে ভারতে গিয়ে চিকিৎসা শেষে একটি কিডনি অপসারণ করা হয়। বাকি থাকা সেই কিডনিটির অবস্থাও এখন নাজুক। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মো. মারুফুল ইসলামের তত্বাবধানে রয়েছেন জিহাদ। তার পরামর্শে প্রতি মাসে একটি করে ইনজেকশন প্রয়োজন। যার মূল্য ৪০ হাজার টাকা। দীর্ঘ ১২ বছর চিকিৎসা চালিয়ে দরিদ্র বাবা-মা এখন সবকিছু হারিয়ে পাগলপ্রায়। ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে তারা অক্ষম। ফলে মানবিক মানুষের দিকে হাত বাড়িয়েছেন তারা। দু:সহ যন্ত্রনায় থাকা পরিবারটি এখন পীড়িত। মানুষের কাছে তাদের চাওয়া- সন্তান আগের মতো খেলবে, মেঠাবে স্বজনদের উৎকন্ঠার সেই ক্ষণ।
বিষয়টি অনেকে স্বাভাবিকভাবে নিলেও মা লিলু আকতার (৪৫) হাল ছাড়ছেন না। তিনি যে জিহাদকে পৃথিবীতে এনেছেন, সেই পৃথিবী থেকে নিজের আগে বিদায় দিতে চান না। একথা ভাবতেই পারছেন না গর্ভধারিনী। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, ‘জীবন যুদ্ধে হার না মানা এক মা আমি। সর্বস্ব দিয়েও সন্তানকে রেখে মরতে চাই। সন্তানের জন্য আমার রিক্ত এই দুই হাত সবার তরেই।’
জিহাদকে সহযোগিতা পাঠাবেন বিকাশ/নগদ; ০১৮২৪২৯৬৪৩৭ (মা)





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত

আর্কাইভ