শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।
উদ্বোধনী শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬শ ৬০জন কৃষকের মাঝে ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় লাউ, বেগুন, শসা, মিষ্টি কুমড়া এবং বসতবাড়িতে সবজি চাষ উৎপাদনের লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহানের সভাপতিত্বে এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার আবদুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ অফিসার তানিয়া তাসনিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত কৃষি অফিসার আবদুল ওয়াহেদ খান বলেন, ঈশ্বরগঞ্জে বহু কৃষক এখন বসতবাড়ির আঙিনায় সবজি চাষে আগ্রহী হচ্ছেন। এই প্রণোদনা তাদের জন্য একটি অনুপ্রেরণা। মাটির গুণাগুণ অনুযায়ী সঠিক ফসল বাছাই, সঠিক সময়ে সারের প্রয়োগ। এই বিষয়গুলো আমরা কৃষকদের শেখাচ্ছি। এর সুফল তারা ইতোমধ্যেই পেতে শুরু করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নে অত্যন্ত আন্তরিক। এই প্রণোদনা কর্মসূচি হচ্ছে কৃষকদের পাশে দাঁড়ানোর একটি বাস্তব উদ্যোগ। আমরা চাই, প্রতিটি কৃষক যেন আধুনিক প্রযুক্তি ও সহায়তা নিয়ে এগিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, রবি মৌসুমে ফলন বাড়াতে বীজ ও সারের এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে সবসময় মাঠপর্যায়ে কৃষকদের পাশে আছি। আমাদের উদ্দেশ্য শুধু বীজ ও সার দেওয়া নয়, বরং কৃষকদের সচেতন করা যেন তারা উন্নত পদ্ধতিতে চাষাবাদ করে। এজন্য মাঠ পর্যায়ে প্রশিক্ষণও চলমান রয়েছে।





আর্কাইভ