মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিন এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেনা প্রকাশ করেছেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ-এর আহবায়ক আবু হাসান টিপু। তিনি এক শোক বার্তায় অভিযোগ করে বলেছেন, যথাযথ চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের। অন্তর্বর্তীকালীন সরকার আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার ব্যপারে মুখে বাগাড়ম্বর করলেও বাস্তব চিত্র যে ভিন্ন গাজী সালাউদ্দিন তার জীবন দিয়ে তা প্রমান করে গেলেন।
আবু হাসান টিপু আরও বলেছেন, জুলাই যোদ্ধাদের প্রদত্ত স্বাস্থ্যকার্ড দিয়ে ব্যতিক্রম ছাড়া কোন সরকারী হাসপাতালে চিকিৎসা, ঔষধ ও পেথলজি টেস্ট কোন কিছুই ফ্রী পাওয়া যায় না। উল্টোদিকে স্বাস্থ্যকার্ড দেখিয়ে চিকিৎসা চাইতে গিয়ে বহু জুলাই যোদ্ধা হাসপাতাল কর্মী এমনকি ডাক্তারদের কাছ থেকেও অপমানীত ও লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের গেজেটভুক্ত অতি গুরুতর আহতের তালিকার ১৩২ নম্বরে ছিলেন গাজী সালাউদ্দিন। গত বছর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জ শহর যখন উত্তাল ছিল সালাউদ্দিন আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছোরা ছররার আঘাতে এক চোখের দৃষ্টি হারিয়েছিলেন। অপর চোখের দৃষ্টিও ছিল ঝাপসা। উল্লেখ্য, তার মুখমন্ডল ও গলাতেও অসংখ্য গুলি ছিল। গলার একাধিক ¯িপ্লন্টার শ্বাসনালীর পাশে থাকায় তা বের করা যায়নি। উন্নত চিকিৎসার অভাবে ১৫ মাসের ব্যক্তিগত উদ্যোগের চিকিৎসার পর গত রবিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।





সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক