শনিবার ● ১ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
আকতার হোসেন, মিরসরাই :: মিরসরাইয়ে যাত্রীবেসে ইয়াবা পাচারকালে এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে পৌরসভার তারাকাটিয়া এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন, কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী এলাকার বিধু কুমার শীল (৫৬) এবং একই জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিমল ধর (৫৫)।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের তারাকাটিয়া এলাকায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি. নং- চট্টমেট্রো-ব-১১-১০৭১) তে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের ডি-১ ও ডি-২ আসনে বসা দুই যাত্রীকে সন্দেহজনক আচরণের কারণে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে মোট এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, যাত্রীবেসে চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা নিয়ে যাচ্ছিল দুই কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।





রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ