শিরোনাম:
●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
রাঙামাটি, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » মুসমানের সেকুলারিজম হওয়ার কোন সুযোগ নেই
প্রথম পাতা » ময়মনসিংহ » মুসমানের সেকুলারিজম হওয়ার কোন সুযোগ নেই
রবিবার ● ২ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুসমানের সেকুলারিজম হওয়ার কোন সুযোগ নেই

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: একজন মুসলিমের ধর্মনিরপেক্ষ বা সেকুলার হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটি ইসলামের মৌলিক নীতির সাথে সাংঘর্ষিক। ইসলামের মূল ভিত্তি হলো আল্লাহ কর্তৃক প্রদত্ত জীবনবিধান, যেখানে ধর্মকে কেবল ব্যক্তিগত বিষয় হিসেবে সীমাবদ্ধ রাখা যায় না, বরং জীবনের সকল ক্ষেত্রে এর বাধ্যবাধকতা রয়েছে। তাই ইসলামে থেকে একইসাথে সেকুলারিজম গ্রহণ করা সম্ভব নয়, কারণ সেকুলারিজম জীবনকে ধর্ম থেকে আলাদা করে দেখে, যা ইসলামের মূল চেতনার পরিপন্থী। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, এতে রাজনীতি, সমাজ, অর্থনীতি ও নৈতিকতা সবকিছুই অন্তর্ভুক্ত। তাই মুসমানদের সেকুলারিজম হওয়ার কোন সুযোগ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তাই একজন মুসলমান সেকুলার আদর্শে বিশ্বাসী হতে পারে না। বর্তমানের যে পুজিবাদী অর্থনীতি তা গরীবদের আরো গরীব বানাবে ধনীদের আরো ধনী বানাবে। একটি কথা মনে রাখবেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলার সময় হাত উঠানো বা ভোটের সময় চিলমারা সেটা শুধু সমর্থনই নয়, সেটা এমন এক জিনিস, যেটাতে ঈমান থাকতেও পারে ঈমান যেতেও পারে। সংসদেও হ্যা না ভোট হয়। এতে হ্যা জয়যুক্ত হলে বিল পাশ হয়। সুতরাং হাত উঠাতে হবে বুঝে শুনে।
তিনি আরো বলেন, যে নৌকা নিয়ে নির্বাচন করে সে নৌকা চালাতে পারে না, যে ধান নিয়ে নির্বাচন করে সে ধান কাটতে পারে না, যে লাঙল নিয়ে নির্বাচন করে সে লাঙল চালাতে পারে না, কিন্তু যে হাত পাখা নিয়ে নির্বাচন করে সে হাত পাখা চালাতে পারে। হাতপাখা সবাই চালাতে পারে। নারীরা চালাতে পারে, পুরুষরা চালাতে পারে, শিশুরা চালাতে পারে, বৃদ্ধরাও চালাতে পারে।
ওই সময় মঞ্চে তাঁর পাশে দাড়ানো ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের এমপি প্রার্থী মুফতী হাবিবুল্লাহকে পরিচয় করিয়ে দেন। এবং হাতপাখা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী হাবিবুল্লাহ’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঈশ্বরগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক মোজাম্মেল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিএম রুহুল আমীন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মাদ মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি হাদিউল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক উবায়দুলাহ মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের প্রমুখ।
গণসমাবেশে বক্তারা বলেন, দেশে ন্যায়ভিত্তিক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে জুলাই সনদ অনুযায়ী নির্বাচন দিতে হবে। ক্ষমতাসীনদের প্রভাবমুক্ত একটি নিরপেক্ষ কমিশনের অধীনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব গণমানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবে।
বক্তারা আরো বলেন, বর্তমান রাজনীতিতে সন্ত্রাস, চাঁদাবাজি ও দমন-পীড়নকে হাতিয়ার বানানো হয়েছে। ইসলামি আন্দোলন এসব অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ গণআন্দোলন গড়ে তুলবে। দেশের মানুষ আজ চায় সন্ত্রাস ও টেন্ডারবাজি মুক্ত সমাজ। মসজিদ, মাদরাসা ও আলেম সমাজের ওপর দমননীতি আর নয়। এ দেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করেই আমরা শান্তির বাংলাদেশ গড়ব।
বক্তারা বলেন, দেশে ভয়ভীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি এখন মহামারী আকার ধারণ করেছে। ইসলামি আন্দোলন এ দুর্নীতি, টেন্ডারবাজি, সরকারি দমননীতি ও অবৈধ অর্থবিত্তের রাজনীতি বন্ধে সংগ্রাম করছে। সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।
গণসমাবেশে বিপুল সংখ্যক আলেম-ওলামা, তরুণ, কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও দলীয় প্রভাবমুক্ত একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন
শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন
ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০

আর্কাইভ