শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
প্রথম পাতা » ঢাকা » দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ শুক্রবার গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।একইসাথে তিনি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে তিনি ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ও ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট, নিউ এজ সম্পাদক বরেণ্য সাংবাদিক নূরুল কবীরকে হেনস্থা করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন এসব সন্ত্রাসী ঘটনার দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে। তিনি বলেন, সরকারের নজিরবিহীন ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার কারনে একের পর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারছে।

তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারসহ বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতা অংশ। এর লক্ষ্য দেশকে আরও নৈরাজ্য ও সংঘাত সংঘর্ষের পথে ঠেলে দেওয়া, যাতে আগামী ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচন ও গণভোট বানচাল হয়ে যায়।তিনি বলেন, যারা স্বাধীন সংবাদপত্রসহ গণ মাধ্যমের কন্ঠরোধ করতে চায় তারা ২৪ এর গণঅভ্যুত্থানের পক্ষের মানুষ নয়, তারা গণতন্ত্রেরও কেউই নয়।

তিনি বলেন, সরকারের দূর্বলতা ও অকার্যকারীতার সুযোগ গ্রহণ করছে নানা স্বার্থান্বেষী চক্র।পতিত ফ্যাসিস্টদের মত এরাও উগ্র বলপ্রয়োগ ও জবরদস্তির মাধ্যমে নতুন আর এক ধরনের ফ্যাসিস্ট চিন্তা চেতনা চাপিয়ে দিতে চায়।তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অধিকার সচেতন মানুষ কোন ধরনের জবরদস্তি আর উগ্রবাদীতাকে গ্রহণ করবেনা।

তিনি বলেন, এসব সন্ত্রাসী ঘটনার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও এই বার্তা যাচ্ছে গণঅভ্যুত্থানের দেড় বছর পরেও বাংলাদেশে নানানামের চরমপন্থীরা বিপজ্জনকভাবে তৎপর। এদের এদব তৎপরতার পিছনে সরকার কোন না কোন অংশের মদদ দানের কথাও আলোচিত হচ্ছে।

তিনি অবিলম্বে প্রথম আলো, ডেইলি স্টার,ছায়ানটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।একইসাথে তিনি এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিত গণপ্রতিরোধ জোরদার করার আহবান জানান

তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরে নির্বাচন ও গণভোট বানচালে নানা মহল সক্রিয় রয়েছে।তিনি বলেন,আগামী জাতীয় নির্বাচন ও গণভোট কোনভাবেই ঝুঁকিতে নিপতিত করা যাবেনা।


হাদীর মৃত্যূতে বিপ্লবী যুব সংহতির শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর মর্মান্তিক মৃত্যূতে গভীর শোক ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে বিপ্লবী যুব সংহতি । একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

বিপ্লবী যুব সংহতি এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং হত্যাকারীদের ও তাদের পেছনের শক্তির গ্রেফতার পূর্বক দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায়।এবং এই ঘটনাকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো ও Daily star এর মত পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়ার মত নিন্দিত ঘটনার নিন্দা জানায়। কারণ স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের অতন্ত্র প্রহরী। সেই প্রহরীর উপর আঘাত মানেই রাষ্ট্রের বিবেকের উপর আঘাত । একি সাথে প্রথিতযশা সাংবাদিক ও সম্পাদক নুরুল কবির,আন্তর্জাতিক স্বনামধন্য আলোকচিত্রী শহিদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেহনুমা আলম, ছায়ানটের মত দেশ বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনাও আমাদের নজরে আছে।

বিপ্লবী যুব সংহতি দেশের এই ক্রান্তিলগ্নে শোকাহত জনগণকে সংযম করার আহ্বান জানায়। ২৪ এর পরাজিত ও পতিত শক্তি সহ দেশ বিরোধী অনেক চক্র এখন সর্বোচ্চ সক্রিয়। এদের কারো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ও দায়িত্বশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানায়। শরীফ ওসমান বিন হাদীর এই আত্মত্যাগ যেন কোন অপশক্তির দেশ বিরোধী কর্মকাণ্ডের হাতিয়ার না হয় সেদিকে জুলাইয়ের সকল পক্ষ শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানায় দেশের এই ক্রান্তি কালে ।

বিপ্লবী যুব সংহতি আরো দাবি করে, এই পুরো ঘটনার প্রকৃত তদন্ত, গোয়েন্দা ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা খতিয়ে দেখে সংশ্লিষ্ট সকলের উপযুক্ত জবাবদিহিতা নিশ্চিত করতে। একই সাথে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য কার্যকর পদক্ষেপের দাবি জানায়।





ঢাকা এর আরও খবর

বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি
ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস

আর্কাইভ