বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-১
পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-১
রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে বুধবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তি আটক ।
জানাযায়, বুধবার ২৪ ডিসেম্বর দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে, এম এ ফারুক অফিসার ইনচার্জ, পার্বতীপুর মডেল থানার নেতৃত্বে পার্বতীপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে পৌর শহরের গুলপাড়া এলাকার বাসিন্দা শামিম হোসেন ওরফে গুড্ডু (৩৯) দীর্ঘদিন যাবৎ নিজ বাড়ি থেকে মাদকের ব্যবসা করে আসছিলো, রাত ৭টার দিকে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সে সময় আটক ব্যক্তির শামিমের ঘর তল্লাশী করে মোট ১৩৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় মাদকের বোতল জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকের মধ্যে ৮০ বোতল ফেয়ারডিল এবং ৫৫ বোতল উইংকস সিরিক্স সিরাপ রয়েছে। যা ভারতে কাঁশির ওষুধ হিসেবে ব্যবহার করা হলেও দামে কম হওয়ায় বাংলাদশে ফেন্সিডিলের বিকল্প হিসেবে সেবন করা হয়। জব্দকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক সাংবাদিকদের বলেন, ‘আটক শামিম হোসেন গুড্ডুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’





ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক
পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ