শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠির ২ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল : ১৬ জন বৈধ
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠির ২ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল : ১৬ জন বৈধ
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠির ২ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল : ১৬ জন বৈধ

--- গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) এবং ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিক ভাবে বাতিল করা হয়েছে।

শনিবার ৩ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন ২৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন ।

ঝালকাঠি-১ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন: বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান। তিনি তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেননি। বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত। বিধি অনুযায়ী তার ফরমে ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষরে গড়মিল ছিলো। বিএনপি সমর্থক আরেক স্বতন্ত্র প্রার্থী মঈন আলম ফিরোজী। তার ফরমের একটি অংশেন মৃত ব্যক্তির নামে স্বাক্ষর রয়েছে। বাদ পরা গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন তার শিক্ষাগত সনদ নথিতে যুক্ত করেননি।

এছাড়া বাদ পরেছেন বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী কর্নেল মোস্তাফিজুর রহমান। তার ফরমে ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষরে গড়মিল এবং ঋণ পরিশোধ না করায় তথ্য তথ্য পেয়েছে নির্বাচন কমিশন। এবং দলের মনোনয়ন পত্রের মূল কপি নথিভুক্ত না করায় বাদ পরেছেন জাতীয় পার্টির প্রার্থী কামরুজ্জামান খান।

অন্য দিকে ঝালকাঠি-২ আসনে ঋণ পরিশোধ না করায় বাছাইতে বাদ পরেছে জাতীয় পার্টির প্রার্থী এম এ কুদ্দুস খান। এছাড়া ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. নুরুদ্দীন সরদার এবং আয়কর বকেয়া থাকার তথ্যের ভিত্তিতে সতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিমের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদিকে দু’টি আসনে যেই ১৬ জনের প্রার্থীতা বৈধ বলে ঘোষনা করা হয়েছে। তাদের মধ্যে ঝালকাঠি-১ আসনের প্রার্থীরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী, এনসিপি’র ডা. মাহামুদা মিতু, জাতীয় পার্টি -জেপির এনামুল ইসলাম রুবেল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সোহরাব হোসেন, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, জাতীয় পার্টি -জেপির মাহিবুল ইসলাম মাহিম এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী সাব্বির আহমেদ।

এছাড়া ঝালকাঠি-২ আসনে বৈধ প্রার্থী তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন: বিএনপির সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলনের ডা. সিরাজুল ইসলাম সিরাজী, আমার বাংলাদেশ -এবি পার্টির শেখ জামাল হোসেন, এনপিপির ফোরকান হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডির মাসুদ পারভেজ এবং গন অধিকার পরিষদের প্রার্থী মো. মাহমুদুল ইসলাম সাগর।

মনোনয়ন যাচাই-বাছাইকালে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেনসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আর্কাইভ