মঙ্গলবার ● ১০ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জেলা তথ্য অফিস কাউখালীতে সাংবাদিকদের সাথে প্রেস বিফিং
জেলা তথ্য অফিস কাউখালীতে সাংবাদিকদের সাথে প্রেস বিফিং

কাউখালী প্রতিনিধি :: (২৭ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৩০মিঃ) সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরন এবং উন্নয়ন কার্যাক্রমে সম্পৃক্তকরনের লক্ষে বিশেষ প্রচার কার্যাক্রমের আওতায় রাঙামাটি জেলা তথ্য অফিস কর্তৃক এক প্রেস ব্রিফিং মঙ্গলবার সকাল ১০টায় কাউখালী উপজেলা কৃষি অফিসে অনুষ্ঠিত হয়৷
প্রেস ব্রিফিং উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাঙামাটি জেলা তথ্য অফিসার কৃপাময় চাকমা৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কাউখালী উপজেলা কৃষি অফিসার কাজী শফিকুল ইসলাম৷ সভায় কাউখালী উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ ওমর ফারুক, সাংবাদিক মোঃ মাহবুব, সাংবাদিক মোঃ নুরুদ্দিন পাটোয়ারী, সাংবাদিক মোঃ সোহাগ ও জেলা তথ্য অফিসের মোঃ দেলোওয়ার হোসেন৷ আলোচনা সভায় জেলা তথ্য অফিসার বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরন এবং উন্নয়ন কার্য্যক্রমে সম্পৃক্ত করনের লক্ষে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিংয়ের উপর গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন৷





মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত