শুক্রবার ● ১ মে ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার :: বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মানুষকে শুভেচ্ছা ও প্রীতি জানিয়েছেন নির্মল বড়ুয়া মিলন, মুখপাত্র, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ভগবান বুদ্ধের শান্তির বাণী আমাদের জীবনকে আলোকিত করুক। এই পবিত্র দিনে সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আসুক-এটাই আমার কামনা।”
গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের আদর্শের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “অতীতের জন্য দুঃখ করো না, ভবিষ্যতের জন্য চিন্তা করো না, বর্তমান মুহূর্তকে সচেতনভাবে বাঁচো-ভগবান বুদ্ধের এই মহান শিক্ষা আজো আমাদের জন্য সমান প্রাসঙ্গিক।”
শুভেচ্ছা বার্তায় নির্মল বড়ুয়া মিলন সকলকে বুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের সমাজ গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, বুদ্ধের প্রদর্শিত মৈত্রী ও করুণার পথ অনুসরণ করে সমাজ থেকে সকল প্রকার হানাহানি ও অশান্তি দূর হবে।
বার্তার শেষাংশে তিনি শান্তি, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের জয়গান গেয়ে সকলের মঙ্গল কামনা করেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ