শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ মে ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি
শুক্রবার ● ১ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি

ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের ১০৩ নং ফানুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে শিক্ষার্থী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টা ২৫ মিনিটে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, কোনো শ্রেণিকক্ষেই শিক্ষার্থী নেই এবং অধিকাংশ কক্ষে তালা ঝুলছে। অথচ নিয়ম অনুযায়ী ওই সময়েও পাঠদান চলমান থাকার কথা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, স্কুলটিতে মোট শিক্ষার্থী ১৪৩ জন। এর মধ্যে প্রাক-প্রাথমিক ৩২ জন, ১ম শ্রেণীতে ২৮ জন, ২য় শ্রেণীতে ২৬ জন, ৩য় শ্রেণীতে ২৫ জন, ৪র্থ শ্রেণীতে ১৬ জন এবং ৫ম শ্রেণীতে ১৭ জন। বৃহস্পতিবার হাজিরা খাতায় ৯৮ জন শিক্ষার্থীর উপস্থিতি রেকর্ড করা হলেও সরেজমিনে সাড়ে ৩টায় স্কুলে গিয়ে কোনো শিক্ষার্থীকে পাওয়া যায়নি। এদিকে বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মোট ৬ জন শিক্ষক থাকার কথা থাকলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ মাত্র ৪ জন শিক্ষককে অফিস কক্ষে পাওয়া যায়।
বিদ্যালয়ের সামনে রাস্তায় কথা হয় স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন ও সিরাজ উদ্দিনের সঙ্গে। তারা বলেন, স্কুল তো বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকার কথা। কিন্তু প্রায়ই ৩টা কিংবা সাড়ে ৩টার মধ্যেই ছুটি হয়ে যায়। অনেক সময় ২টার দিকেও ছুটি দিয়ে দেওয়া হয়। শিক্ষকরা বেশ আরামেই চাকরি করছেন।
একই অভিযোগ করেন অটোচালক সন্জু মিয়া। তিনি বলেন, এই স্কুলে প্রায়ই আগেভাগেই ছুটি হয়ে যায়। এ নিয়ে কিছু বলতে গেলে শিক্ষকদের সঙ্গে তর্ক-বিতর্কও হয়।
বিদ্যালয়ের আশপাশে থাকা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও কথা হলে তারা জানায়, প্রায়ই নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা উন্মে কুলসুম বলেন, আজ একজন শিক্ষার্থী পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। এতে অন্য শিক্ষার্থীদের মন খারাপ হয়ে যায় এবং তারা ছুটি দেওয়ার জন্য অনুরোধ করে। আমরা প্রথমে রাজি না হলেও পরে তাদের অনুরোধে ছুটি দিতে বাধ্য হই।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ