বৃহস্পতিবার ● ৭ মে ২০২৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
![]()
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির পানছড়িতে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মে) ভোরের দিকে পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ইমন হোসেন (৪০) ভোরের দিকে উপজেলার ইসলামপুর এলাকায় স-মিলের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন অস্ত্রধারী মাহিন্দ্র গাড়িতে করে এসে তাকে লক্ষ্য করে সামনে থেকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
জানা যায়, ইমন হোসেন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-গণতান্ত্রিক এর কালেক্টর হিসেবে কাজ করতেন। এ হত্যাকান্ডের ঘটনায় ইউপিডিএফ-মূলকে দায়ী করা হচ্ছে।
পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানছড়িতে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। কে বা কারা, কেনো হত্যা করেছে তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১