সোমবার ● ১ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা
কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা
মো. ইউসুফ, রাঙ্গুনিয়া :: কর্ণফুলী নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিজের জীবনের পরোয়া না করে পাঁচজনকে জীবিত উদ্ধার করা চার তরুণকে বিশেষ সাহসিকতা সম্মাননা দিয়েছে পুলিশ। শনিবার দুপুর ১টায় রাঙ্গুনিয়া মডেল থানায় আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই বীরত্বের স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মুহাম্মদ বেলায়েত হোসেন। রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মুহাম্মদ জহির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সাহসী চার কিশোর-মুহাম্মদ রবিউল্লাহ, মুহাম্মদ সাইমন, মুহাম্মদ আব্দুল্লাহ ও মুহাম্মদ অলিউল্লাহর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
গত ২৮ মে সকাল সাড়ে ১১টার দিকে চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের দেওয়ানজি ঘাট ও কোদালা ঘাটের মাঝামাঝি এলাকায় কর্ণফুলী নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। নৌকাটিতে একই পরিবারের কয়েকজন সদস্য ছিলেন।
নৌকাটি ডুবতে দেখে নদীর পাড়ে থাকা ১৫ বছর বয়সী কিশোর রবিউল্লাহ কোনো দ্বিধা না করে তাৎক্ষণিক নদীতে ঝাঁপ দেয়। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে দ্রুত বাবার ইঞ্জিনচালিত বোট নিয়ে এগিয়ে আসে সাইমন। পরে তার সঙ্গে যোগ দেয় আব্দুল্লাহ ও অলিউল্লাহ। প্রবল স্রোত ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মাত্র ১০ মিনিটের শ্বাসরুদ্ধকর চেষ্টায় তারা দুই শিশুসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
তারা বলেন মানুষকে বাঁচাতে পেরেই আমরা সবচেয়ে বেশি আনন্দিত। আমাদের এই কাজের মূল্যায়নের জন্য পুলিশের প্রতি আমরা কৃতজ্ঞ।
সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত চার তরুণ।
সহকারী পুলিশ সুপার মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, এই তরুণদের সাহসিকতা ও মানবিকতা সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা যেভাবে পাঁচজন মানুষের প্রাণ বাঁচিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই উদ্যোগ অন্যদেরও বিপদে মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।
ঘটনার সময় উদ্ধার হওয়া যাত্রীদের কাছ থেকে তাৎক্ষণিক তথ্য না পাওয়ায়, পানির স্রোতে ভেসে যাওয়া নববধূ কনিকা দাশের বিষয়টি প্রথমে জানা যায়নি। ফলে প্রবল স্রোতে তিনি নিখোঁজ হন এবং এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ধারণা, দুর্ঘটনার সময় নদীতে জোয়ারের শেষ মুহূর্ত চলছিল। পরবর্তীতে ভাটার টানে তিনি অনেক দূরে ভেসে যেতে পারেন।
যদি কেউ নিখোঁজ কনিকা দাশের সন্ধান পেয়ে থাকেন, তবে দ্রুত রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের অফিসিয়াল নম্বরে (০১৯০১০২১৫৮১) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।





রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি