শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ মে ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজীপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজীপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
বৃহস্পতিবার ● ১২ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মিঃ) “স্বাস্থ্য ব্যবস্থাপনায় সংকট উত্তরণে নার্স; পরিবর্তনের এক সহায়ক শক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাজীপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০১৬ ও ফ্লোরেন্স নাইটিংগেল-এর ১৯৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে৷ এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ৷

১২ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নার্সেস এসোসিয়েশন (বিএনএ)-এর কর্মকর্তাদের আয়োজনে হাসপাতাল ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গাজীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় হাসপাতাল ক্যাম্পাসে গিয়ে শেষ হয়৷

র‌্যালীতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ আবদুল গনি, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিএমএ গাজীপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আমীর হোসাইন রাহাত, নার্সিং সুপারভাইজার মোঃ কামাল হোসেন, সিনিয়র স্টাফ নার্স মনেয়ারা বেগম, হালিমা বেগম, সামসুন নাহার বেগম, মরিয়ম বেগম, মাসুমা আলতাফ, হাবিব, জয়নাল আবেদীন, আবু সুফিয়ান, রফিক, মফিজ, কামাল মোলস্না, মাজেদা, নাছিনা, রিজিয়া, আক্তারী, নমিতা, রিক্তা, রোজিনা, রাবেয়া, নাছিমা, সুচনা, তাজুল, পরিতোষ, আফিজা, সোহানা, ফারিয়া, সেলিম, রেজাউল, আশরাফ, শাহজাহান মন্ডলসহ অন্যান্য নার্সিং কর্মকর্তা, ম্যাটসের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন৷

র‌্যালী শেষে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন নতুন ভবনের নিচতলায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নার্সেস এসোসিয়েশন (বিএনএ)-এর সভাপতি বেবী রানী পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

সিনিয়র স্টাফ নার্স খান মোঃ মফিজ উদ্দিন ও উম্মে নূরতাজ সিদ্দিকার উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আলী হায়দার খান, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিএমএ গাজীপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আমীর হোসাইন রাহাত, সহকারী অধ্যাপক শিশু সার্জারী ডাঃ খাজা হাবিব সেলিম, জেলা পাবলিক হেলথ নার্স উম্মে সালমা খানম, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবদুল বাছেদ, নার্সেস এসোসিয়েশন (বিএনএ)-এর সাধারন সম্পাদক মোঃ আবুল ফজল নার্সিং সুপারভাইজার মোঃ কামাল হোসেন ও সিনিয়র স্টাফ নার্স মোঃ হাবিবুর রহমান প্রমূখ৷

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র স্টাফ নার্স সামসুন নাহার বেগম, গীতা পাঠ করেন রিনা রাণী সাহা, বাইবেল পাঠ করেন মার্থা দিনা সেন৷

আলোচনা সভায় বক্তারা মহিয়সী নারী ফ্লোরেন্স নাইটিংগেলের জীবনী থেকে শিক্ষা নিয়ে দরিদ্র-অসহায় মানুষের সেবায় নার্সদের এগিয়ে আসার আহবান জানান৷

বক্তারা বলেন, তার চেতনা ধারন ও লালন করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে৷ সমাজে নার্সিং পেশাকে মানুষের কাছে একটি আদর্শ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে৷

বক্তারা সেবার মানসিকতা ও আন্তরিকতা নিয়ে নার্সদের দায়িত্ব পালন করার আহবান জানান৷ তারা বলেন, নার্সিং পেশা একটি কঠিন ও স্পর্শকাতর পেশা৷ অনেক প্রতিকূলতার মধ্যে তাদের কাজ করতে হয়৷ এ কারণে খুবই সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে৷ এক সময় নার্সিং পেশা অবহেলিত থাকলেও বর্তমানে এই পেশার গুরুত্ব অনেক৷ এই পেশার গুরুত্ব অনুধাবন করে নার্সদের অসুস্থ্য ও পীড়িত রোগীদের পাশে দাড়াতে হবে৷ জনগণের আস্থা অর্জন করতে হবে৷

বক্তারা আরো বলেন, একজন নার্স রোগীর কাছে সবচেয়ে বেশী সময় অবস্থান করে৷ কোন নার্স একজন রোগীর সাথে ভাল আচরন করলে তার রোগ অর্ধেক ভাল হয়ে যায়৷ এ জন্য মানব সেবায় নিয়োজিত সকল নার্সদের রোগীদের সাথে ভাল আচরন করার আহবান জানান বক্তারা৷

সভায় বক্তারা নার্সদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ও তাঁর দীর্ঘায়ূ কামনা করেন৷

উল্লেখ্য, ১৮২০ সালের ১২ মে ইতালীর ফ্লোরেন্স নামক শহরে ফ্লোরেন্স নাইটিংগেল জন্মগ্রহন করেন ও ১৯১০ সালের ১ আগষ্ট ৯০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন৷ ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয়ে থাকে৷





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ