শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ জুন ২০২৬
প্রথম পাতা » ঢাকা » গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
প্রথম পাতা » ঢাকা » গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
রবিবার ● ২১ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান

গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত পুনর্মিলনীতে জাতীয় নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ গত ২২ বছর জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও তার নেতৃত্বের আপোষহীন সংগ্রামী ভূমিকার প্রশংসা করেন এবং বলেন একটা আদর্শিক ও নীতিনিষ্ঠ অবস্থান থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রেও তারা উদ্যোগী ভূমিকা পালন করে এসেছেন।তারা আশা করেন জনগণের গণতান্ত্রিক আকাংখ্যা দেশের গণতান্ত্রিক উত্তরণে আগামীতেও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দেশ ও জনগণের পক্ষে তাদের এই ভূমিকা অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, একটি প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী রাষ্ট্র ও সমাজ নির্মাণের যে পরিবেশ তৈরি হয়েছে ঐক্যবদ্ধভাবে তাকে কাজে লাগাতে হবে।
বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭.৩০ টা পর্যন্ত এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে ও পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সঞ্চালনায় পুনর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আবদুল মঈন খান, বিএনপির ভাইসচেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ঢাকা দক্ষিণের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, গণ ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, বাসদ এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ , জেএসডির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, নাগরিক ঐক্য এর যুগ্ম সম্পাদক , এবি পার্টির ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, এনসিপির কেন্দ্রীয় নেতা আকরাম হোসেন, জাতীয়তাবাদী সমমনা জোটের এডভোকেট ফরহাদ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফারুক হাসান, সাবেক সংবাদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া,বিশিষ্ট কবি মোহন রায়হান, কবি ও লেখক সোহরাব হাসান, লেখক ও বিশ্লেষক আলতাফ পারভেজ, বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, কবি হাসান ফখরি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কাজী জেসিন, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ এত পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, ডা, মোশতাক হোসেন, সাম্যবাদী দলের সভাপতি হারুন চৌধুরী, সৈয়দ নূরুল ইসলাম, এল ডি পির চেয়ারম্যান এম এ বাশার,বাংলাদেশ কংগ্রেস এর সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম, জন অধিকার পার্টির ইসমাইল সম্রাট প্রমুখ।
এছাড়া
বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নাগরিক সমাজের উল্লেখযোগ্য প্রতিনিধিরাও এই পুনর্মিলনীতে যোগ দেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী পার্টির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান।
এই অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন সহ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন





ঢাকা এর আরও খবর

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার

আর্কাইভ