শুক্রবার ● ১৩ মে ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় শান্তি পরিবহনের চাপায় ছাত্রীর মৃত্যু
মাটিরাঙ্গায় শান্তি পরিবহনের চাপায় ছাত্রীর মৃত্যু

মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৩০বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় বিকাল ৪.৩০মিঃ) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় শান্তি পরিবহনের চাপায় নাহিদা আক্তার সুমাইয়া(৭) নামের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে ৷ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে বাইল্যাছড়ি মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে৷
ঘটনার বিবরণে পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়,নাহিদা আক্তার সুমাইয়া আত্মীয়ের বাড়ী থেকে নিজ বাড়ীতে যাওয়ার সময় চট্টগ্রাম গামী শান্তি পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ সে মাটিরাঙ্গা দারুছুন্নাহ মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রী ও মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী মদিনা ইলেকট্রনিক্স এর মালিক মো: জাফরের কন্যা৷
মাটিরাঙ্গা থানা পুলিশ মৃতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি মর্গে পাঠিয়েছে৷ অন্যদিকে পালিয়ে যাওয়ার সময় ড্রাইভারসহ ঘাতক শান্তি পরিবহন (চট্টমেট্রো-জ-১১-০২২৩) কে গুইমারা থানার পুলিশ আটক করেছে৷ এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোন মামলা হওয়ার খবর পাওয়া যায়নি৷





মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন