শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কটি উত্তরবঙ্গের নাটোর, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুরসহ কয়েকটি জেলার সঙ্গে ঢাকার সঙ্গে প্রায় ১ঘন্টার দূরত্ব কমিয়ে এনেছে। বর্তমানে উত্তরবঙ্গ থেকে পণ্য পরিবহনকারী অধিকাংশ ট্রাক এই আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে। কিন্তু সম্প্রতি সময়ে এই আঞ্চলিক মহাসড়কের আত্রাই উপজেলা ও রাণীনগর উপজেলার কয়েকটি স্থানে রাতে ছিনতাইয়ের প্রকোপ বেড়েছিলো।

তাই এই সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে রাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা মোতাবেক রাণীনগর ও আত্রাই থানা পুলিশ ও জেলা পুলিশের যৌথ নিয়মিত টহল শুরু করলে বর্তমান সময়ে এই সড়কটি অনেকটাই নিরাপদ সড়কে রূপান্তরিত হয়েছে। স্থায়ী ভাবে সড়কের নিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্যে পুলিশ সুপার নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলামের নিকট দুটি পুলিশ বক্স নির্মাণের পরামর্শ দিলে সংসদ সদস্য নিজস্ব অর্থায়নে দুটি পুলিশ বক্স নির্মাণ করেন।

রবিবার দুপুরে সড়কের রাণীনগর উপজেলার বড়বড়িয়া নামক রেলক্রসিং স্থানে ও আত্রাই উপজেলার আত্রাই নাটোর জিরো পয়েন্টে পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এখন থেকে পুলিশ সদস্যরা নিরাপদে নিয়মিত এই দুটি পুলিশ বক্সে অবস্থান করে সড়কে যাতায়াতকারী যাত্রী ও পরিবহনগুলোর নিরাপত্তা প্রদানে স্থায়ী ভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। ফলে নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর জনগুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটি নিরাপদ সড়ক হিসেবে পরিচিত লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্মিত দুটি পুলিশ চেকপোস্টের (পুলিশ বক্স) আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান, আত্রাই থানার ওসি মো: মাহাবুব আলম, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,সহসভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার,দপ্তর সম্পাদক মো.হাফিজুর রহমান হাফিজ, যুব দলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে আত্রাই থানা পুলিশের যৌথ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আত্রাই থানার ওসি মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু বলেন এক সময়ের রক্তাক্ত জনপদ হিসেবে পরিচিত এই রাণীনগর ও আত্রাই উপজেলাকে আরো নিরাপদ করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। এই অঞ্চলকে নতুন করে পরিচিত করেছে নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়ক। পুলিশের পাশাপাশি এই সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রী ও যানবাহনের নিরাপত্তা প্রদানের দায়িত্ব এই অঞ্চলের প্রতিটি মানুষের। এই দুই উপজেলার জননিরাপত্তা নিশ্চিতকরণে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো কার্যকর ভাবে বজায় রাখতে এই দুটি পুলিশ চেকপোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই পুরো অঞ্চলকে আরো নিরাপদ হিসেবে বিনির্মাণ করতে যা যা করার প্রয়োজন তা করা হবে। তাই এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীসহ প্রতিটি যানবাহনের ও এই অঞ্চলের প্রতিটি মানুষের নিরাপত্তা প্রদানে এবং অপরাধীদেরকে প্রতিহত করার লক্ষ্যে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করতে তিনি দুই উপজেলার বাসিন্দাদের বিশেষ ভাবে অনুরোধ জানান।





আর্কাইভ