শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » খেলা » তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
প্রথম পাতা » খেলা » তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী

--- সংবাদ বিজ্ঞপ্তি:: ঢাকার মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপ ২০২৬’। মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই জাতীয় প্রতিযোগিতায় অনন্য নৈপুণ্য প্রদর্শন করেছে ‘রাজশাহী তায়কোয়ানডো দোজাং’। বিভিন্ন ক্যাটাগরিতে দুর্দান্ত ক্রীড়াশৈলী দেখিয়ে ক্লাবের তরুণ ও উদীয়মান অ্যাথলেটরা মোট ১৫টি পদক (৬টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ) জয় করেছেন।

প্রতিযোগিতায় রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর নারী ক্যাটাগরিতে এসেছে সবচেয়ে বড় সাফল্য। দলের হয়ে মারিন আশরাফি জুনিয়র কিওরোগি (-৪৬ কেজি) এবং জুনিয়র পুমসে (১৪–১৭ বছর) দুটি ভিন্ন ইভেন্টেই একক আধিপত্য বজায় রেখে ২টি স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া জুনিয়র পুমসে (৯–১২ বছর) ক্যাটাগরিতে দুর্দান্ত পারফর্ম করে স্বর্ণপদক জিতেন আনিকা।

নারীদের বিভাগে রৌপ্য পদক নিশ্চিত করেন ইরা (জুনিয়র কিওরোগি -৪৬ কেজি ও জুনিয়র পুমসে ৯–১২ বছর), আনিকা (জুনিয়র কিওরোগি +৪১ কেজি) এবং জাফরিন জারা (জুনিয়র পুমসে ৯–১২ বছর)। তাছাড়াও জুনিয়র পুমসে বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জ পদক অর্জন করেন মৌনিয়া।

অন্যদিকে, পুরুষদের ইভেন্টেও রাজশাহীর খেলোয়াড়দের পদক জয়ের ধারাবাহিকতা বজায় ছিল। পুরুষ বিভাগে স্বর্ণপদক অর্জন করেন মোঃ ইমতিয়াজ আলী (১২–১৪ বছর, -৪৭ কেজি), প্রিন্স আদনান (-২৬ কেজি) এবং ১৪–১৭ বছর ক্যাটাগরির কিওরোগি ইভেন্টের (-৪৮ কেজি) এক উদীয়মান প্রতিযোগী। রৌপ্য পদক নিশ্চিত করেন তাহসিন (-৪০ কেজি) এবং প্রিন্স আদনান (জুনিয়র ৬–৯ বছর পুমসে ইভেন্ট)। তাছাড়াও জুনিয়র পুমসে বিভাগে ব্রোঞ্জ পদক জিতেন জয়নব।

প্রতিযোগিতায় নিরপেক্ষ ও বিশ্বমানের ম্যাচ পরিচালনায় বিশেষ ভূমিকা রাখেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অফিশিয়াল রেফারিগণ। এই প্রতিযোগিতায় রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর ৪জন রেফারীর দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক ৪র্থ ড্যান ব্ল্যাকবেল্টধারী ও রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুমিত হাসান ব্রাইট অফিসিয়াল রেফারির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। তাঁর সাথে প্যানেলে অফিশিয়াল রেফারি হিসেবে আরও দায়িত্ব পালন করেন মোঃ আশিক মাহমুদ (আন্তর্জাতিক ২য় ড্যান ব্ল্যাকবেল্ট), শ্রাবন্তী ইসলাম বর্ষা (আন্তর্জাতিক ১ম ড্যান ব্ল্যাকবেল্ট) এবং মোঃ ইহতেশামুল আলম (আন্তর্জাতিক ১ম ড্যান ব্ল্যাকবেল্ট)।

জাতীয় পর্যায়ের এই বিপুল পদক জয় রাজশাহী অঞ্চলের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তায়কোয়ানডো খেলায় উদীয়মান খেলোয়াড়দের আরও সুদূরপ্রসারী পথ চলায় অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রীড়ামোদী মহল।





খেলা এর আরও খবর

তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

আর্কাইভ