শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্ত মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ক্লাবের মাসিক সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ ভূঁইয়া।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি মাসিক মীরসরাই পত্রিকার যুগ্ম সম্পাদক সাইফুল হক সিরাজী, সহ-সভাপতি দৈনিক বাণিজ্য প্রতিদিন চট্টগ্রাম প্রতিনিধি দিদারুল আলম ভূঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ মিরসরাই প্রতিনিধি এম আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সিভয়েস মিরসরাই প্রতিনিধি ফিরোজ মাহমুদ ও একুশে টিভির উত্তর চট্টগ্রাম প্রতিনিধি ইকবাল হোসেন জীবন, সাংগঠনিক সম্পাদক দৈনিক দেশ রুপান্তর মিরসরাই প্রতিনিধি আজমল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আজকের পত্রিকা মিরসরাই প্রতিনিধি সাফায়াত মেহেদী, কোষাধ্যক্ষ আরটিভি মিরসরাই প্রতিনিধি শিহাব উদ্দিন সিদ্দিক, দপ্তর সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রা মিরসরাই প্রতিনিধি আকতার হোসেন এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সময়ের কণ্ঠস্বর মিরসরাই প্রতিনিধি জাবেদুল ইসলাম। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক কালের কণ্ঠ মাল্টিমিডিয়া চট্টগ্রাম ব্যুরো প্রধান এনায়েত হোসেন মিঠু, দৈনিক আমার দেশ মিরসরাই প্রতিনিধি নুরুল আলম, দৈনিক ইত্তেফাক মিরসরাই প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, দৈনিক ভোরের দর্পণ মিরসরাই প্রতিনিধি আশরাফ উদ্দিন ও দৈনিক কালবেলা মিরসরাই প্রতিনিধি আজিজ আজহার।
নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ ভূঁইয়া বলেন, মিরসরাই প্রেস ক্লাবকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা জোরদারে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে।
সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন বলেন, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। সদস্যদের কল্যাণ এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
উল্লেখ্য, ১৯৯৩ সালে মিরসরাই প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের পেশাগত কার্যক্রম, সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে ভূমিকা রেখে আসছে।





রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন