শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: জাতীয় কন্যাশিশু দিবসেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাল্যবিয়ে বন্ধে হস্তক্ষেপ করে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছাত্রীর বাবা কদ্দুস মিয়াকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কনা আক্তার সোহাগী স্বপ্ন সিঁড়ি হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে হাটুলিয়া গ্রামের কদ্দুস মিয়ার মেয়ে। ঈশ্বরগঞ্জ উপজেলার নয়াশিমুল গ্রামের আব্দুল হামিদের ছেলে মিন্টু মিয়ার সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়। পরিবারের দাবি, রোববার স্থানীয় বিয়ে নিবন্ধক (কাজি) উবায়েদ উল্লাহর মাধ্যমে দুই লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ের কাবিন সম্পন্ন করা হয়।
তবে বিয়ে নিবন্ধনের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন সংশ্লিষ্ট কাজী। যোগাযোগ করা হলে উবায়েদ উল্লাহ বলেন, বিয়ের নিবন্ধন বা কাবিন সম্পন্ন করা হয়নি। তবে রোববার ছেলেপক্ষ তাঁর কাছে গিয়েছিল। পরে তাঁদের জন্মনিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়।
এদিকে উপজেলা পরিষদে জাতীয় কন্যাশিশু দিবসের অনুষ্ঠান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে হাটুলিয়া গ্রামে বাল্যবিয়ের আয়োজনের খবর পায় প্রশাসন। পরে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাল্যবিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনার বাবা কদ্দুস মিয়াকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বরপক্ষ যেন বিয়েবাড়িতে না আসে এবং বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করা হয়, সে বিষয়ে কনার বাবাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও সানজিদা রহমান বলেন, রবিবার স্থানীয় কাজির মাধ্যমে বিয়ে নিবন্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে বলে মেয়েটির পরিবার জানিয়েছে। সোমবার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। খবর পেয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। বরপক্ষ যেন বিয়ে বাড়িতে না আসে এবং বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হয়, সে বিষয়ে মেয়েটির বাবাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবস পালন
‎‎ ঈশ্বরগঞ্জ :: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ এই প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সোমবার ১২ অক্টোবর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন ও সুজনের উপজেলা সভাপতি সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি মেয়েকে শিক্ষিত ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারলে সে নিজের পাশাপাশি পরিবার ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। কন্যাশিশুর অধিকার রক্ষা এবং বাল্যবিবাহ বন্ধে সম্মিলিতভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা বলেন, বাল্যবিবাহ কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা। তাই অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে পারলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারবে।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীশিক্ষার প্রসার এবং মেয়েদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, কন্যাশিশুকে বোঝা নয়, বরং সম্ভাবনাময় ভবিষ্যৎ হিসেবে দেখতে হবে। পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে সচেতনতা তৈরি হলেই বাল্যবিবাহ প্রতিরোধ এবং কন্যাশিশুর স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাইজা শাহরিন, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আতিয়া ইরতিজা লাবণ্য এবং চরনিখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফরা সাইয়ারা মৃত্তিকা পুরস্কৃত হয়। কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার মাধ্যমে মেয়েদের এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।





আর্কাইভ