বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ
বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: সন্তানরা দেখাশোনা করে না—এমন অভিযোগ নিয়ে ঈশ্বরগঞ্জ থানায় হাজির হয়েছিলেন ৭০ বছর বয়সী বৃদ্ধ সিরাজ মিয়া। অভিযোগ শুনে কালবিলম্ব না করে তাৎক্ষণিক পুলিশ টিম পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন। বয়োবৃদ্ধ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা ও দ্রুত সেবামূলক পদক্ষেপ নেওয়ার এ ঘটনায় এলাকায় তাঁর মানবিক ও জনবান্ধব পুলিশিংয়ের ব্যাপক প্রশংসা তৈরি হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের চট্টি গ্রামের বাসিন্দা মৃত নওয়াব আলীর ছেলে সিরাজ মিয়া (৭০) থানায় আসেন। বৃদ্ধের অভিযোগ ছিল, ছেলে-মেয়েরা তাঁর কোনো খোঁজখবর নেয় না।
থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন মনোযোগ সহকারে অসহায় এই বৃদ্ধের সব কথা শোনেন। বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে তিনি তাৎক্ষণিক সংশ্লিষ্ট এলাকায় পুলিশের একটি মোবাইল টিম পাঠান, যাতে সরেজমিনে গিয়ে পারিবারিক পরিস্থিতি যাচাই করে বৃদ্ধের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করা যায়।
ওসি সাজ্জাদ রোমনের নির্দেশে ঘটনাস্থলে যান মোবাইল টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই শেখ মোহাম্মদ মনোয়ার হোসেন। তিনি সরেজমিনে গিয়ে দেখতে পান, পরিবারে কোনো অবহেলা নেই; বরং দুই ছেলে ও চার মেয়ে বাবার যথাযথ সেবাযত্ন ও খাবার নিশ্চিত করছেন। তবে বার্ধক্যজনিত মানসিক পরিবর্তনের কারণে সিরাজ মিয়া মাঝে মাঝে তুচ্ছ বিষয়ে রেগে গিয়ে সন্তানদের লাঠি নিয়ে তাড়া করেন। পরে পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সিরাজ মিয়াকে পরিবারের কাছে শান্ত পরিবেশে বুঝিয়ে রাখা হয়।
বৃদ্ধের ছেলে সাইফুল ইসলাম জানান, বয়সের ভারে তাঁর বাবা মাঝেমধ্যেই মানসিক ভারসাম্যহীন আচরণ ও অতিরিক্ত রাগারাগি করেন। এজন্য চিকিৎসাও করানো হয়েছে। অভাবের সংসারে দুই ভাই মিলে বাবার নামে ৪ কাঠা জমি কিনে দিয়েছিলেন। কিন্তু মানসিক অস্থিরতা বাড়লে বাবা প্রায়ই ওই জমি মাদ্রাসা-মসজিদে দান বা বিক্রি করে দেওয়ার কথা বলেন এবং কথায় কথায় বিচার চেয়ে থানায় চলে যান। ইতিপূর্বে গত রোজার মাসেও একইভাবে পুলিশ ডেকে নিয়ে গিয়েছিলেন। তবে আজ ওসি সাহেবের আন্তরিকতা ও পুলিশের এমন দায়িত্বশীল আচরণে তাঁরা কৃতজ্ঞ।
স্থানীয় এলাকাবাসী জানান, সাধারণ মানুষ যেখানে থানায় গিয়ে কর্মকর্তাদের কাছে পৌঁছাতে দ্বিধাবোধ করে, সেখানে বৃদ্ধ সিরাজ মিয়ার কথা সরাসরি ধৈর্য ধরে শুনে তাৎক্ষণিক সহায়তা পাঠিয়েছেন ওসি সাহেব। বয়োবৃদ্ধ ও অসহায় মানুষের প্রতি তাঁর এই সহানুভূতিশীল মনোভাব ও দ্রুত কার্যকর পদক্ষেপ জনগণের মাঝে পুলিশের প্রতি আস্থা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়তে ঈশ্বরগঞ্জে আনসার-ভিডিপির প্রচারণা
ঈশ্বরগঞ্জ :: মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রচারণা চালিয়েছে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।
এ সময় মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়ার্ড লিডার ফয়সল আহমেদ, পিভিএমএসের আয়োজনে এ প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ হোসেন।
প্রচারাভিযানটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা মোড় প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে আনসার ও ভিডিপির শতাধিক সদস্য অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা রহমান বলেন, মাদকবিরোধী এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপিকেও এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আয়োজক ফয়সল আহমেদ পিভিএমএস বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আনসার-ভিডিপির এ ধরনের প্রচারণা সাধারণ মানুষের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক আরিফুল ইসলাম, লিডার জামাল মিয়া, রোমান, সায়মন আহমেদসহ আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।





ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে
ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার
ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা
ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২