শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সারা দেশেই সংখ্যালঘুদের ওপর শোষণ-নিপীড়ন চলছে : সন্তু লারমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সারা দেশেই সংখ্যালঘুদের ওপর শোষণ-নিপীড়ন চলছে : সন্তু লারমা
রবিবার ● ১৫ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সারা দেশেই সংখ্যালঘুদের ওপর শোষণ-নিপীড়ন চলছে : সন্তু লারমা

---অনলাইন ডেস্ক :: দেশে যেভাবে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে, যেভাবে দেশছাড়া হচ্ছে, তাতে এই দেশ একদিন আদিবাসী ও সংখ্যালঘুশূন্য হয়ে যাবে। আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক জাতীয় সংলাপে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা এই আশঙ্কা প্রকাশ করেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে তাঁরা সাত দফা দাবি ঘোষণা করেন।
‘অস্তিত্ব রক্ষার প্রত্যয়ে এবং সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার দাবি’ শীর্ষক এই জাতীয় সংলাপে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সংখ্যালঘু ও আদিবাসীদের দাবি আদায়ে দেশের সব শ্রেণি–পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ১৯৪৭ সালে দেশে সংখ্যালঘুদের সংখ্যা ছিল প্রায় ৩০ শতাংশ। অথচ ২০১১ সালে তা মাত্র ১০ শতাংশে নেমে আসে। সংখ্যালঘু নির্যাতন এবং জমি দখল বন্ধ না হলে একদিন হয়তো এ দেশ আদিবাসী ও সংখ্যালঘুশূন্য হয়ে যাবে। তাই জাতীয় সংসদে ২০ ভাগ হারে ৬০টি আসন সংরক্ষণ, সাংবিধানিক বৈষম্য বিলোপ, সমঅধিকার ও সমমর্যাদা, স্বার্থবান্ধব আইন প্রণয়ন ও বাস্তবায়ন, শিক্ষাব্যবস্থায় বৈষম্য নিরসন, দায়মুক্তির সংস্কৃতি থেকে উত্তরণ এবং মুক্তিযুদ্ধের চেতনায় ফেরার সাত দফা দাবি জানানো হয়।
অনুষ্ঠানে ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, সংখ্যালঘুদের জমি যারা দখল করে, যারা সংখ্যালঘুদের ওপর হামলা করে, কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, ‘আপনাদের সাত দফার সঙ্গে আমি মোটামুটি একমত। আজকে মানবতাবিরোধী অপরাধীদের বিচার হচ্ছে। আপনারা সাহায্য করেন। একদিন ’৭২–এর সংবিধানে আমরা ফিরবই।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে আমরা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা কিছু কাজ করেছি। কিন্তু রাষ্ট্রকে তো আমরা এখনো অসাম্প্রদায়িক করতে পারছি না। এখনো রাষ্ট্রধর্ম ইসলাম। সমস্যা সমাধানে যে চাপ তৈরির কথা, সেটাও কিন্তু আমরা করতে পারিনি। আজকে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। তাদের জমি দখল হচ্ছে। জাতীয় ঐকমত্য না হলে এ সমস্যার সমাধান সম্ভব নয়।’
বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, ‘সারা দেশেই সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর শোষণ-নিপীড়ন চলছে। এই সমস্যা সমাধানে আমাদেরই লড়াই করতে হবে। লড়াই ছাড়া সমাধান আসবে না।’
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘পাকিস্তান আমল থেকেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে। দয়া করে আমাদের যতটুকু অধিকার আছে, তা–ই দিন। আমাদের যতটুকু প্রতিনিধিত্ব আছে, ততটুকুই দিন।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘আমরা তো এ জন্য মুক্তিযুদ্ধ করিনি, যাতে সংখ্যালঘুরা নিজভূমে পরবাসী মনে করবে। আজকে সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সম্মেলন হচ্ছে। না জানি একদিন শুধুই অস্তিত্ব রক্ষার জন্যই আন্দোলন করতে হয়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সভাপতি উষাতন তালুকদার। এ ছাড়া বক্তব্য দেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক সাংসদ শিরীন আখতার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন, বাংলাদেশ ইতিহাস সম্মিলনের সাধারণ সম্পাদক মেসবাহ কামাল, মানবাধিকার কর্মী খুশি কবির, মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন বীর বিক্রম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ। সূত্র: প্রথম আলো





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)