শিরোনাম:
●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০

---
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠির নলছিটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনায় নারী-শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে আবির পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পটুয়াখালী যাচ্ছিল। বাসটি ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় আসলে ঢাকাগামী গ্রীন ভিউ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গ্রীন ভিউ বাসের চালকের সহকারী (হেলপার) ঘটনাস্থলে নিহত হয়। এ দুর্ঘটনায় নারী-শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় স্থানীয়রা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যান চলাচল স্বাভাবিক করে দেয়।
এদিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া এলাকায় বাঁশ বহণকারী একটি ট্রলিগাড়ি উল্টে ঘটনাস্থলেই একজন নিহত হয়। নিহত ফোরকান গাজী ট্রলিগাড়িটির মালিক বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুটি দুর্ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে। আহত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে গ্রীন ভিউ নামের একটি বাসের চালকের অবস্থা আশঙ্কাজন বলেও জানান তিনি।

ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া করে ঝালকাঠিতে ৮ ডাকাতকে আটক করেছে এসআরবি

ঝালকাঠি :: ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে পালিয়ে আসার পর ঝালকাঠিতে আটজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

বুধবার সকাল ৮টার দিকে ঝালকাঠি পুলিশ লাইনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে ঝালকাঠির নলছিটিতে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি জানায়, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূর্ব জউসা গ্রামের বাসুদেব দেবের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন সন্দেহভাজন ব্যক্তিরা। এ সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে তারা সেখান থেকে পালিয়ে যান। পরে ঝালকাঠি পুলিশ লাইনের সামনে অভিযান চালিয়ে আটজনকে আটক করে এসআরবি।

আটক ব্যক্তিরা হলেন ঝালকাঠি সদর উপজেলার বংকুরা গ্রামের জমিল হাওলাদার, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদরা গ্রামের রঙ্গলাল হালদার ও ছারছীনা দরবার শরীফ এলাকার ফাহিম, বরিশাল সদর উপজেলার সাগরদী গ্রামের স্বপন শীল, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ গ্রামের রাজ্জাক বেপারী, ঝালকাঠি সদর উপজেলার শীরযুগ গ্রামের কামরুল মীর ও বারুহার গ্রামের রাজ্জাক মৃধা এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ঝুনিয়া তেলিখালী গ্রামের সগির আলী।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ -এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝালকাঠি ::সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। আজ বুধবার সকাল ১১টায় স্থানীয় আমতলা সড়কের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান পান্নু, এনামুল হক সাজু, জাহিদুল ইসলাম, যুবদল নেতা ইয়াসিন আরাফাত মিঠু ও জিয়াউল কবির মিঠু।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বোরখা পড়ে রাস্তায় নেমে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। সারাদেশে নৈরাজ্য চালিয়ে আগুন সন্ত্রাস শুরু করেছে তারা। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে চিরুনী অভিযান চালিয়ে গ্রেপ্তারের দাবি জানান। যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে নিষিদ্ধ সংগঠনের যাকে পাবে, তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করার আহ্বান জানান বক্তারা।





আর্কাইভ