শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ মে ২০১৬
প্রথম পাতা » পাবনা » নির্বাচন আচরনবিধি লংঘন কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী
প্রথম পাতা » পাবনা » নির্বাচন আচরনবিধি লংঘন কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী
সোমবার ● ১৬ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন আচরনবিধি লংঘন কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী

---

এএআজাদ হান্নান , ঈশ্বরদী :: (জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মিঃ) আসন্ন ইউপি নির্বাচনে আইন-শৃঙ্খলার পরিপন্থী নির্বাচন আচরণবিধি লংঘনকারীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি৷
রবিবার বিকালে ঈশ্বরদী শেরশাহ রোডে মন্ত্রীর বাসভবনে নবনির্বাচিত আটঘরিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ ভূমিমন্ত্রীর সাথে সাক্ষাত করতে এলে আসন্ন ঈশ্বরদী উপজেলার ইউপি নির্বাচনে স্থানীয় প্রশাসনের করণীয় সম্পর্কে প্রশাসনের সংশ্লিট কর্মকর্তাদের মন্ত্রী এ নির্দেশ দেন৷
মন্ত্রী শরীফ স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ল’ এন্ড অর্ডার অনুযায়ী প্রশাসনিক দায়িত্ব পালন করবেন৷ আইনশৃঙ্খলা ও নির্বাচন আচরণবিধি লংঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে৷ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বতঃস্ফূর্ত ভোটারদের উপস্থিতিতে সুষ্ঠু ভোট গ্রহণ পরিচালনা করতে হবে৷ ৷ কোন দলীয় প্রভাবে নয়- যোগ্য প্রার্থীই ভোটের ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবে৷ গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে হবে৷ কোনভাবেই নির্বাচন আচরণবিধি লংঘন করা যাবে না৷ আচরণবিধি লংঘনকারী প্রার্থীদের জামানত বাজেয়াপ্তসহ প্রার্থিতা বাতিল করা হবে৷
এসময় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ বিমান কুমার দাস, ঈশ্বরদী আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, পাবনা জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আখতারুজ্জামান মুক্তা, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশীর আহমেদ বকুল, ঈশ্বরদী থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলজার হোসেন, আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন৷





আর্কাইভ