রবিবার ● ২২ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে আব্দুল হালিম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷
২১ মে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়৷ আব্দুল হালিম কালিয়াকৈর উপজেলার ভাল্লুকবের এলাকার কয়েদ আলীর ছেলে৷
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) এমএ মজিদ বকুল আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, কালিয়াকৈর উপজেলার ভাল্লুকবের এলাকায় ২০ মে শুক্রবার দুপুরে বাজার থেকে বাড়ি ফিরেছিল ওই কিশোরী৷ পরে তাকে বনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আব্দুল হালিম৷
এ সময় ওই কিশোরীর এক আত্মীয় ঘটনাটি দেখে ফেলে৷ বিষয়টি জানতে পেয়ে ধর্ষিতার ভাই শ্যামল কোচ বাদী হয়ে শুক্রবার রাতে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন৷ পরে শনিবার ভোরে আব্দুল হালিমকে ভাল্লুকবের এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ৷ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে৷
তিনি আরও বলেন, পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে চিকিত্সার জন্য এবং ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে৷





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা