শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ইউপি নির্বাচনের প্রার্থীদের নিয়ে প্রশাসনের মতবিনিময়
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ইউপি নির্বাচনের প্রার্থীদের নিয়ে প্রশাসনের মতবিনিময়
রবিবার ● ২৯ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাউখালীতে ইউপি নির্বাচনের প্রার্থীদের নিয়ে প্রশাসনের মতবিনিময়

---

মোঃ ওমর ফারুক,কাউখালী :: (১৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.২৫মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার আসন্ন চার ইউনিয়ন পরিষদের নির্বাচনের চেয়ারম্যান,মেম্বার,সংরক্ষিত আসনের মহিলা প্রতিদ্বন্দীদের নিয়ে ও উপজেলার বিভিন্ন প্রশাসনের দাপ্তরিক প্রধানদের নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা ২৯ মে রবিবার সকাল ১০টায় পোয়া পাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়৷
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মিসেস আফিয়া আখতার৷

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামশুল আরেফিন ৷

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মোঃ সাঈদ তরিকুল হাসান, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী চৌচামং), রাঙামাটি জেলা নির্বাচন অফিসার মোঃ নাজিম উদ্দিন ও কাউখালী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (দুমং)৷
মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম, ১নং বেতবুনিয়া মডেল ইউপি চেয়ারম্যান প্রার্থী খইচাবাই তালুকদার, ৩নং ঘাগড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী শান্তিমনি চাকমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ বেলাল উদ্দিন, ঘাগড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ খুরশেদ আলম সওদাগর, চেয়ারম্যান প্রার্থী জগদীশ মাষ্টার, ৪নং কলমপতি ইউপি চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ক্যাজাই মারমা, কলমপতি ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহাঙ্গির হোসেন, প্রিসাইডিং অফিসার ও কাউখালী উপজেলা কৃষি অফিসার কাজী সফিকুল ইসলাম প্রমুখ ৷
মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী (ইউপিডিএফ সমর্থীত) জগদীশ মাষ্টার বলেন ঘাগড়া এলাকার বিভিন্ন এলাকায় আমার পোষ্টার ছিড়ে ফেলা হয়েছে আমি আশা রাখব প্রশাসন এ ব্যাপারে নজর দিবেন ৷ অন্য চেয়ারম্যান প্রার্থী (জেএসএস সমর্থীত) শান্তি মনি চাকমা বলেন আমার নির্বাচনী এলাকা ইউনিয়নে একটি আঞ্চলিক রাজনৈতক দল বহিরাগত কিছু ছেলে নিয়ে আসছে তারা দল বেধেঁ বিভিন্ন গ্রামে গুরে বেড়াচ্চেন ৷ যার ফলে আমাদের নির্বাচনী কাজে সমস্যার সৃষ্ঠি হচ্ছে ৷ তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন ৷ অপর চেয়ারম্যান প্রার্থী (আওয়ামীলীগের) মোঃ বেলাল উদ্দিন বলেন আমরা প্রশাসনের কাছে এটাই আশা রাখব যে প্রশাসন যেন সবদিকে খেয়াল রাখেন ৷
বেতবুনিয়া মডেল ইউ পি চেয়ারম্যান প্রার্থী (আওয়ামীলীগের) খইচাবাই তালুকদার বলেন আমরা চাই সুষ্ঠ, সুন্দর নির্বাচন ৷ কলমপতি ইউপি চেয়ারম্যান প্রার্থী (বিএন পি’র) মোঃ জাহাঙ্গির হোসেন বলেন আমার একটাই দাবী থাকবে প্রশাসন যেন নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করেন ৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন আমরা চাই ৪ জুনের নির্বাচন সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠ,সুন্দর ভাল ভাবে শেষ হোক এটা সকলের কাছে আমারা প্রত্যাশা করি ৷
প্রধান অতিথি রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামশুল আরেফিন বলেন,আগামী ৪ঠা জুনের কাউখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ, সুন্দর,নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আমার দৃড় বিশ্বাস ৷ কেউ যদি নির্বাচনে বিশৃংখলা সৃষ্টি করার চেষ্টা করেন তাহলে তা জোরালো ভাবে প্রতিহত করা হবে ৷ এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবেনা ৷

তিনি আরো বলেন নির্বাচনের দিন কেউ বা কোন সন্ত্রাসী যদি কোন সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করেন তাহলে তা প্রশাসন এবং জনগন রুখে দাড়াবে এবং প্রতিহত করবে ৷ রাঙামাটি জেলা প্রশাসক বলেন, যদি কোন ব্যাক্তি বা সন্ত্রাসী কোন প্রকার নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করেন তাহলে তাকে সংগে সংগে ধরে এনে হাত পা ভেঙে দেওয়া হবে ৷ কেউ বা কোন সন্ত্রসী গ্রুপ যদি কোন কেন্দ্র দখলের চেষ্টা করেন বা কোন জাল ভোট দেওয়ার জন্য চেষ্টা করেন বা কোন রকমের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর চেষ্টা করেন তাহলে আমি জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে সেই সন্ত্রাসীকে সরাসরি গুলি চালানোর জন্য আইন শৃংখলা বাহিনীকে নির্দেশ প্রদান করলাম বলে তিনি কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন ৷





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)