শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে সেনা মোতায়েন ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে সেনা মোতায়েন ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না
রবিবার ● ২৯ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে সেনা মোতায়েন ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না

---আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: ( ১৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.০০মিঃ) বান্দরবানের আলীকদমে আগামী ৪ জুন ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাদ, সুষ্ঠু ও সর্বমহলে গ্রহনযোগ্যভাবে অনুষ্ঠানের জন্য ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, ও পুলিশ মোতয়েনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আলীকদম উপজেলায় মনোনয়ন প্রাপ্ত ৩ চেয়ারম্যান প্রার্থী৷
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৩নং নয়াপাড়া ইউনিয়নে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী জুলফিকার আলী ভূট্টো ৷ এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ১নং আলীকদম ইউনিয়নে বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইউনুচ মিয়া ও ২নং চৈক্ষং ইউনিয়নের প্রার্থী মোঃ জয়নাল আবেদীন ৷ এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি ফরিদ আহাম্মদ, লামা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, যুবনেতা আবুল হাসেম ও শ্রমিক নেতা মোঃ কামাল উদ্দিন প্রমুখ ৷
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিন ইউপি চেয়ারম্যান প্রার্থী ৩টি ইউনিয়নের সুনির্দিষ্ট ১১টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী নিয়োগের দাবী তুলেন ৷ এসব কেন্দ্রগুলো হচ্ছে ১নং আলীকদম ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড কেন্দ্র, ২নং চৈক্ষং ইউনিয়নের ৩, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এবং নয়াপাড়া ইউনিয়নের ৩, ৮ ও নম্বর ওয়ার্ড ৷
এছাড়াও সংবাদ সম্মেলনে তিন প্রার্থী নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে ৫টি দাবী তুলে ধরেন৷ দাবীগুলো হচ্ছে- ১. চারটি ইউনিয়নের কমপক্ষে ৩০টি ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, আনসার ও পুলিশ বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করে সন্ত্রাসী-ক্যাডার বাহিনীর আক্রমণ থেকে ভোট কেন্দ্র রক্ষা, ভোট কারচুপি, জালভোট ও ভোট ক্রয়-বিক্রয় বন্ধ করা ৷

২. উপজাতীয় ভোটারদের নির্বিঘ্নে ও বিনাবাধায় ভোটদানে নিরাপত্তা প্রদান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর সজাগ দৃষ্টি রাখা।

৩. বহিরাগত আওয়ামীলীগ নেতাকর্মী, ক্যাডার ও সন্ত্রাসীদের নির্বাচনের পূর্বে আলীকদম ত্যাগের নির্দেশনা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা।

৪. উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করা ও ৫. নির্বাচন চলাকালীন ভোট কেন্দ্র এলাকায় সেনাবাহিনীর টহল ও তত্‍পরতা জোরদার করা ইত্যাদি ৷
নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন না করে সরকার দলীয় প্রার্থীকে অবৈধভাবে বিজয়ী করতে বিতর্কিত সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ভোট গ্রহণের দায়িত্ব দিয়েছেন ৷ এক প্রশ্নের উত্তরে সদর ইউনিয়নের বিএনপি প্রার্থী মোঃ ইউনুচ মিয়া বলেন, আলীকদম যুব উন্নয়ন কর্মকর্তা ৭/৮ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত ৷ অথচ তাকে ৪নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে ৷ স্থানীয় স্কুল শিক্ষক প্রশাসনের ছত্রছায়ায় মোঃ মহিউদ্দিন সরকারি কর্মচারী হয়েও প্রকাশ্যে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে কাজ করছেন ৷
বিএনপির এ তিন প্রার্থী আরো অভিযোগ করেন, পাশ্ববর্তী লামা উপজেলা থেকে সরাসরি আওয়ামী রাজনীতির সাথে জড়িত বিপুল সংখ্যক সরকারি কর্মকর্তা ও কর্মচারি এনে নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সরকার দলীয় নৌকা প্রতীকের পক্ষে স্থানীয় প্রশাসনের সহায়তায় ভোট কেন্দ্রের নিয়োজিত প্রিসাইডিং ও পোলিং অফিসারদের সহায়তায় নেওয়া হবে ৷ আওয়ামীলীগের নেতৃবৃন্দ অবৈধভাবে প্রশাসন ও ভোটারদের ওপর প্রভাব বিস্তার করছে ৷ টাকার বিনিময়ে ভোট ক্রয়, নির্বাচনী আচরণ বিধিকে তোয়াক্কা না করে প্রকাশ্যে প্রতিপক্ষ প্রার্থীদের হুমকী, ভয়ভীতি, সাম্প্রদায়িক ও উস্কানীমূলক বক্তব্য দিচ্ছেন আওয়ামীলীগের প্রার্থীরা ৷ এতে ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে ৷ কেন্দ্র দখল, জাল ভোট, বাহির থেকে ব্যালট পেপার ঢুকানোর পাঁয়তারার পাশাপাশি জেএসএস এর কর্মীবাহিনী দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে অস্ত্রবাজি করে ভোটের পরিবেশ নস্যাত্‍ করবে বলে আশংকা করেন বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা৷
তারা বলেন, প্রশাসনের সহায়তায় ভোট কারচুপি করা হলে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, দাঙ্গা-হাঙ্গামা, মারামারি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে ৷
এ ব্যাপারে আলীকদম সদর ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী জামাল উদ্দিন বলেন, আমি এবং আমার দল উদার গণতন্ত্র এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল ৷ ভোট কারচুপির কোন আশংকা নেই ৷ প্রশাসন ও নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে ৷
উপজেলা নির্বাচন অফিসার নববিন্দু নারায়ন চাকমা বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ আছে ৷ প্রার্থীরা যদি সুনির্দিষ্ট অভিযোগ করলে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ৷ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ছাড়া ইউপি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না ৷ তাছাড়া আলীকদমের ইউপি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে এ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)