শনিবার ● ৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে টাকা ছিনতাই
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে টাকা ছিনতাই
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে এক বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে৷
৩ জুন বৃহস্পতিবার দুপরে গাজীপুর মহানগরীর পূবাইলের মীরেরবাজার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে৷
গুলিবিদ্ধ ওই বিকাশ কর্মীর নাম তাজমীর (২৫) তিনি উরুতে এবং হাতে গুলিবিদ্ধ হয়েছেন৷ গুরুত্বর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে পাঠানো হয়েছে৷
বিকাশের অপর কর্মী আরমান জানান, তাজমীর, রনি ও তিনি নিজে ৩ জন বিকাশকর্মী গাজীপুরের কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলসহ বিভিন্ন দোকান থেকে বিকাশের টাকা সংগ্রহ করে ট্রাস্ট ব্যাংকের মীরেরবাজার শাখায় জমা দেয়ার জন্য যাচ্ছিলাম৷ দুপুর আড়াইটার দিকে মীরেরবাজার এলাকায় পৌঁছলে ৩ মোটরসাইকেলে আসা ৬ দুর্বৃত্ত আমাদের ঘোরও করে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে থাকে৷ এসময় তাজমীর টাকার ব্যাগ নিয়ে দৌড় দিলে দুর্বৃত্তরা তাকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়৷ এতে তাজমীর উরু এবং হাতে গুলিবিদ্ধ হয়৷ পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
তিনি দাবি করেন, ছিনতাইকারীরা আমাদের কাছ থেকে ৪ লাখ ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা বাইপাস সড়ক দিয়ে জয়দেবপুর চৌরাস্তার দিকে চলে যায়৷
জয়দেবপুর থানার পূবাইল ক্যাম্পের ইনচার্জ এস আই মোবারক হোসেন জানান, ছিনতাইকারীদের গুলিতে এক বিকাশকর্মী হাতে ও উরুতে গুলিবিদ্ধ হলেও টাকা নিতে পারেনি৷ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা