সোমবার ● ৬ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ
বিশ্বনাথে চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) সিলেটের বিশ্বনাথে হাজী মকবুল আলী চ্যারিটেবল ট্রাস্ট ইউকে’র উদ্যোগে এবং প্রবাসী জয়নাল আবেদীন ও জাহাঙ্গীর আলম’র অর্থায়নে উপজেলার সিংরাওলী, সাতপাড়া, নোয়াগাঁও, পূর্বপাড়া নোয়াগাঁও গ্রামের প্রায় আড়াই শতাধিক অসহায়-দরিদ্র পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷ খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৭ কেজি চাল, দের কেজি করে ছোলা ও ডাল, ১ কেজি ময়দা, ১ লিটার সোয়াবিন তেল, আধা কেজি খাজুর৷ এতে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর আলী আহমদ৷
সিংরাওলী গ্রামের প্রবীন মুরব্বী হাজী মজম্মিল আলীর সভাপতিত্বে ও শিক্ষানুরাগী জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিংরাওলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ওয়ারিছ আলী, শিৰানুরাগী হাজী মবশ্বির আলী, হাজী খোরশেদ আলী, আবদুল জলিল, ইউসুফ আলী, হাজী ওয়ারিছ আলী, ধলু মিয়া, সাদ্দাম হোসেন জুনেদ, প্রবাসী আতিকুর রহমান৷ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাকির হোসেন এবং মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন৷





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা