শনিবার ● ১১ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ-হাবড়া-ছালিয়া সড়কে খানাখন্দে ভরপুর, জনদূর্ভোগ
বিশ্বনাথ-হাবড়া-ছালিয়া সড়কে খানাখন্দে ভরপুর, জনদূর্ভোগ

মো. আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মিঃ) ছোট-বড় একাধিক গর্ত থাকার কারণে দীর্ঘদিন থেকে যানবাহন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে বিশ্বনাথ-হাবড়া-ছালিয়া সড়কটি৷ সড়কটিতে খানাখন্দে ভরপুর থাকায় জনদূর্ভোগ চরমে পৌছেছে৷ জীবিকা নির্বাহের জন্য জীবনের ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে যানবাহন চালাচ্ছেন চালকরা৷ রোগী কিংবা অন্তসত্ত্বা মহিলাদের জরুরী চিকিত্সা সেবা প্রদানে এলাকাবাসীকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ৷ দীর্ঘদিন ধরে সড়কটির এমন করুণদশা থাকলেও তা সংস্কারে এলাকার জনপ্রতিনিধিরা পালন করছেন নিরব ভূমিকা৷
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি দিয়ে প্রতিদিন উপজেলার ৩টি (বিশ্বনাথ সদরের একাংশ, দৌলতপুর, দশঘর) ইউনিয়নের কয়েক হাজার মানুষকে প্রতিদিন নিজেদের প্রয়োজনে সড়কটি ব্যবহার করতে হয়৷ সামান্য বৃষ্টি হলে সড়ক দিয়ে চলাচলে মানুষের দূর্ভোগ আরোও কয়েকগুন বেড়ে যায়৷ দীর্ঘদিন ধরে এলাকাবাসী সড়কটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর৷
এলাকার আবদুল লতিফ বলেন, সড়ক দিয়ে গর্ভবতি মহিলাদেরকে ডাক্তারে কাছে নিয়ে আমাদেরকে চরম দূর্ভোগ পোহাতে হয়৷ এতে রোগীরও দূর্ভোগ বেড়ে যায়৷
অটোরিকসা চালক কবির আহমদ বলেন, জীবিকা নির্বাহের জন্য আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়৷ এতে আমাদেরকে আর্থিক ও শারীরিক ক্ষতির শিকার হতে হয়৷
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার রফিক মিয়া বলেন, জনগূররুত্বের দিক বিবেচনা করে সড়কটি যত দ্রুত সম্ভব সংস্কার করা প্রয়োজন৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪