বুধবার ● ১৫ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে কলেজছাত্র হত্যায় ২ যুবকের ফাঁসি
গাজীপুরে কলেজছাত্র হত্যায় ২ যুবকের ফাঁসি
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি (১ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫০মিঃ) গাজীপুরে কলেজছাত্র মাসুদ রানা হত্যা মামলায় দুই যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত৷ একইসঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে৷
১৫ জুন বুধবার বেলা ১১টার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক জনাকীর্ন আদালতে এ রায় দেন৷
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকার মোঃ রিয়াজ উদ্দিন ওরফে ময়নালের ছেলে মোঃ পারভেজ (২৩) ও একই এলাকার আমজাদ হোসেনের ছেলে মোঃ অমিত হাসান (২১)৷
গাজীপুর আদালতের রাষ্ট্রপক্ষের পিপি এডভেকেট হারিছ উদ্দিন আহমেদ জানান, ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর রাতে তাস খেলাকে কেন্দ্র করে কালিয়াকৈর ডিগ্রি কলেজের এইচএসসি পড়ুয়া মাসুদ রানাকে তার দুই বন্ধু মোঃ পারভেজ ও অমিত হাসান কাঁচি দিয়ে উপর্যুপুরি আঘাত করে গুরুতর জখম করে৷ এ সময় বাড়ির আশপাশের লোকজন মাসুদের চিত্কারে এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে৷ পরে তাকে হাসপাতালে নিলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন৷ এ সময় এলাকাবাসীর সহায়তায় পুলিশ মোঃ পারভেজ ও অমিত হাসানকে আটক করে৷ এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা মোঃ নুরুল ইসলাম নবী বাদী হয়ে মোঃ পারভেজ ও অমিত হাসানকে আসামি করে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন৷
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শহীদুল ইসলাম তদন্ত শেষে ওই বছরের ৩০ নভেম্বর অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন৷ পরে গত ৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়৷
১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ হত্যা মামলায় আসামি মোঃ পারভেজ ও অমিত হাসান দোষী প্রমাণিত হওয়ায় বুধবার বেলা ১১টার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামিদের মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার রায় প্রদান করেন৷ রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভেকেট হারিছ উদ্দিন৷ আসামি পক্ষে ছিলেন মোঃ মজিবুর রহমান৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)