শুক্রবার ● ১৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাউজানে নিষিদ্ধ হিযবুত তাহরীর সদস্য আটক
রাউজানে নিষিদ্ধ হিযবুত তাহরীর সদস্য আটক

রাউজান প্রতিনিধি:: (৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.১৪মিঃ) রাউজানে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর এক সদস্যকে আটক করেছে রাউজান থানা পুলিশ৷ রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জুন বৃহষ্পতিবার নগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ কলোনি থেকে মোঃ মহিবুল আলম মহিন (২৬) কে আটক করা হয়৷
আটককৃত মহিন মহিবুল আলম মহিন রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগর এলাকার ছালেহ আহম্মদ তালুকদার বাড়ীর মো. মনছুর আলমের পুত্র৷
রাউজান থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ জানান, গতকাল বৃহস্পতিবার রাউজান থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম গোয়ান্দা পুলিশের সহযোগিতায় মো. মহিবুল আলম মহিন (২৬) নামের এক যুবককে আটক করতে সক্ষম হয়েছি৷ আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে তার বাড়ী থেকে তল্লাসি চালিয়ে হিযবুত তাহরীর প্রচার পত্র, সরকার বিরোধী লিপলেটসহ ৬ শতাধিক বিভিন্ন লিপলেট জব্দ করে আলামত হিসেবে থানায় আনা হয়৷
বৃহস্পতিবার তার বিরুদ্ধে সন্ত্রাসী দমন আইনে রাউজান থানায় মামলা রুজু করা হয়েছে৷ ১৭ জুন শুক্রবার ১০ দিনের রিমান্ডের আবেদন করে হিযবুত তাহরীর ওই সদস্যকে আদালতে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছেন রাউজান থানা পুলিশ৷





রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা