শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে শেষ মুহুর্তে ঈদের মাকের্টে উপচেপড়া ভীড়
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে শেষ মুহুর্তে ঈদের মাকের্টে উপচেপড়া ভীড়
বৃহস্পতিবার ● ৩০ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে শেষ মুহুর্তে ঈদের মাকের্টে উপচেপড়া ভীড়

--- নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: শেষ মুহুর্তে নবীগঞ্জে ঈদের আমেজে সবাই এখন ঈদের কেনাকাটায় ব্যস্থ ৷ আর মাত্র ৭ দিন পরেই ঈদ,তাই পরিবারের সবাই এবং প্রিয়জনকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য সবাই এখন ঈদের কেনাকাটায় ব্যস্ত রয়েছেন ৷ সবাই পছন্দের পোশাক পরে ঈদের আনন্দ করার জন্য এদিক ওদিক ঘুরে কেনাকাটা করছেন ৷ নবীগঞ্জের প্রতিটি কাপড়ের ফ্যাশন সপ, বিপনী বিতান এবং কসমেটিক্স দোকান গুলো এখন ক্রেতাদের উপচেপড়া ভীড়ে মুখরিত৷ উচ্চবৃত্ত, মধ্যবৃত্ত ও নিন্ম বৃত্ত সকল শ্রেণী পেশার মানুষ এখন ঈদ কেনাকাটায় ব্যস্থ ৷
সরেজমিনে বিপনী বিতান গুলোতে ঘুরে দেখা গেছে এবারের ঈদে মহিলা ও তরুনীদর প্রথম পছন্দের তালিকায় রয়েছে কিরনমালাও বজ্রমালা ড্রেস , ইন্ডিয়ান বাজিরা মস্তানী, মিস সুইটি, মিস ম্যাচিং, লং ব্রাউন, জালহা, প্রেম রতন, টাঙ্গাইল, হাফ সিল্ক, জামদানী, শাড়ী, ইন্ডিয়ান ত্রিপিছ, ইন্ডিয়ান সুতি শাড়ী,জরজেট ও টাঙ্গাইল শাড়ী এবং পুরুষদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে প্যান্ট ক্ল্যাশ অব ক্যান, বাজুরঙ্গী, আরমানি ও ডেসিম, জামিম, চায়না শার্ট, থাইপ্যান্ট, সর্ট পাঞ্জাবী, ফতুয়া, চেক পুল ও হাফসার্ট৷ নবীগঞ্জ শহরের গোল্ডেপ্লাজার লাবনী ফ্যাশন, ডিজাইন টাচ, ষ্টাইল আইকন, জুই কসমেটিক্স, প্রীতিকনা ভেরাইটিজ স্টোর, মধ্যবাজারের কাশেম ক্লথ ষ্টোর, উত্তম বস্ত্রালয়, পপি ভেরাইটিজ সেন্টার,শেরপুর সড়কের রংধনু ক্লথ স্টোর, নবরূপা ক্লথ স্টোর, জে,ক,হাইস্কুল রোডের ফ্যাশন ষ্টোর, নুরানী মার্কেটের আল আমিন ক্লথ ষ্টোর,লক্ষী বস্ত্রালয়, আল্লারদান ক্লথ ষ্টোর, জনি ক্লথ ষ্টোর, নবরূপা ক্লথ ষ্টোর, রেনেসা ফ্যাশন, মিম্বর টাওয়ারে রছ, রাজা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা বস্ত্র বিতান, অপরাজিতা কসমেটিঙ্সহ শহরের অন্যান্য বিপনী বিতানগুলোতে এখন প্রতিদিন গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভীড় থাকে৷ বিপনী বিতানের পাশাপাশি পোষাক তৈরীর জন্য টেইলার্স দোকান গুলোতে ও ভীড় দেখা গেছে ৷ আর মাত্র কয়েকদিন বাকী ঈদের ৷ তাই শেষ মুহুর্তে নবীগঞ্জের সর্বত্র ক্রেতাদের কেনাকাটায় ক্রেতা-বিক্রেতা উভয়ই ব্যস্থ ৷ তবে তরুনী ও মহিলাদের আইটেমের মধ্যে ইন্ডিয়ান ক্যাটরিনা শাড়ী, ইন্ডিয়ান শাড়ী, মাজাক কালী শাড়ী, দাবাং ত্রিপিছ এবং পুরুষদের আইটেমের মধ্যে চায়না সার্ট, প্যান্ট, পাঞ্জাবী-পাজামাসহ গার্মেন্টেস এর পন্য বেশী বিক্রি হচ্ছে ৷

এ প্রতিনিধির সাথে আলাপকালে গোল্ডেন প্লাজার লাবনী এক্সসিভ ফ্যাশন ওয়্যার এর পরিচালক শাহ শামীম আলম জানান, ঈদকে সামনে রেখে গত বছরের তুলনায় ভালই বিক্রি হচ্ছে ৷ তবে বিদেশী রেমিটেন্স কম আসায় এবং প্রবাসীরা দেশে কম আসায় বেচাকেনা আশানুরুপ হয়নি ৷ তরুনীদের আনরেডি ত্রিপিছ ও পুরুষদের সার্ট প্যান্ট বিক্রি হচ্ছে বেশী ৷ তবে নবীগঞ্জে ঘন ঘন বিদু্যত লোডসেডিংয়ের কারনে ব্যবসায় মারাত্মক ব্যাঘাত ঘটছে৷
ঈদের বিক্রি গত বছরের তুলনায় খুব ভাল হচ্ছে ৷ মহিলাদের ইন্ডিয়ান শাড়ী, তরুনীদের ইন্ডিয়ান কিরনমালা ও বজ্রমালা ড্রেস, ইন্ডিয়ান ত্রিপিছ, সুতি জেট ও জামদানী শাড়ী এবং পুরুষদের থাই ও চায়না প্যান্ট, থাই শার্ট, ধুতি, পাঞ্জাবী, পাজামা বিক্রি হচ্ছে বেশী ৷
মধ্য বাজারের উত্তম বস্ত্রালয়ের স্বত্তধিকারী জানান, ঈদের বাজারে বেচাবিক্রি ভালই হচ্ছে ৷ মহিলাদের আনরেডি থ্রীপিছ, সুতী ও ব্লকের শাড়ী বেশী বিক্রি হচ্ছে এবং পুরুষদের সার্ট-প্যান্ট প্রতিদিনই বিক্রি হচ্ছে ৷
কসমেটিক সামগ্রীর দোকান পপি ভ্যারাইটিজ সেন্টারের পরিচালক প্রমথ চক্রবর্তী বেনু জানান, এ বছরের ঈদে বাজারে মহিলা ও তরুনীদের প্রথম পছন্দ সিটি গ্লোল্ডের গলার হাড়, হাতের ছুড়ি এবং প্রসাধন সামগ্রী হিসাবে মেহেদী বিক্রি হচ্ছে বেশী ৷ ইদের বেচাকেনাতে আমি খুশি ৷
নবীগঞ্জ জে,কে হাইস্কুল সড়কের ফ্যাশন ষ্টোরস এর সজল কুমার দাশ জানান, ঈদের বাজারে বেচাবিক্রি ভালই হচ্ছে ৷ আগামী সপ্তাহে আরও ভাল বিক্রি হবে বলে আশা করছি ৷

নবীগঞ্জ বাজারে ঈদের মার্কেটে আসা স্কুল শিক্ষিকা রাশিদা বেগম জানান, জরজেট শাড়ী ও আনরেডি থ্রি-পিছ পছন্দের তালিকায় থাকলেও দাম বেশী হওয়ায় বাজেটে কতটুকু পোষাবে তা চিন্তা করছি ৷
নুরানী মার্কেটের লক্ষী বন্ত্রালয়ের পরিচালক সুজিত কুমার পাল জানান,গত বছরের তুলনায় বেচাবিক্রি ভাল ৷ আমাদের নুরানী মার্কেটে নিন্মবৃত্ত,মধ্যবৃত্তসহ সকল শ্রেনীর লোকজনের পোশাক সুলভ মুল্যে পাওয়া যায় তাই ক্রেতার উপস্থিতি আশানুরুপ ভাল৷
বিশ্ববিদ্যালয় ছাত্র মো. মহসিন আহমদ জানান, ঢাকা-সিলেটের মত নবীগঞ্জে ও এখন চাহিদামত পোশাক পাওয়া যায় ৷ দাম একটু বেশী হলে ও এ বছর ২হাজার ৮ শত টাকা দিয়ে সার্ট ২ হাজার ৫ শত টাকা দিয়ে প্যান্ট এবার ঈদের পোশাক কিনেছি৷
সিলেট শাহপরান ইন্সটিটিউট এন্ড বিজনেস টেকনোলজিতে পড়ুয়া ছাত্রী আনোয়ার বেগম বলেন, বছর ঘুরে আবার ইদ আসায় খুশী মনে কেনাকাটা করছি ৷ জিনিসপত্রের দাম একটু বেশী হলেও নবীগঞ্জে পছন্দমত জিনিস ক্রয় করতে পেরে ভাল লাগছে৷
শহরের মধ্যবাজারে শপিং মল গুলোতে উচ্চবিত্তের ক্রেতাদের ভীড় থাকলে শহরের নুরানী মার্কেটে নিম্ন মধ্যবিত্তের ক্রেতাদের ভীড় লক্ষনীয় বেশী ৷ দাম অনেকাংশে কমে পাওয়া যায় বলে সেখানে সারাদিনই নিম্ন আয়ের মানুষের সমাগম বেশী ৷
নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী বলেন, শহরের মধ্যবাজারে সপিংমল গুলোতে এবার ক্রেতারা সাচ্ছন্দে কেনা কাটা করতে পারছেন ৷ নবীগঞ্জ বাজারের পরিবেশ ভালো সুষ্টু পরিবেশ থাকায় ক্রেতাদের অধিকাংশই অন্য শহরে না গিয়ে নবীগঞ্জে তাদের কেনাকাটায় স্বস্থিবোধ করছেন ৷





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)