সোমবার ● ১১ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে দূর্ধর্ষ ডাকাতি, মালামাল লুট
গাজীপুরে দূর্ধর্ষ ডাকাতি, মালামাল লুট

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে ১০ জুলাই রবিবার রাতে প্রবাসী দুলাল বেপারীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে৷ ডাকাতরা বাড়ীর লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা, ২৫ ভরি স্বর্নালংকার, ৭টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে যায়৷
দুলালের স্ত্রী হেলেনা জানান, রাত দেড়টার দিকে ২০/২৫জনের মুখোশধারী ডাকাত দল বাড়ীর প্রধান ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে৷ পরে বসত ঘরের দরজা ভেঙ্গে বাড়ীর লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা, ২০ ভরি স্বর্নালংকার, মোবাইল ফোন, ল্যাপটপসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়৷
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জানান জানান, এ ঘটনায় প্রবাসীর ছেলে সুজন বাদী হয়ে ডাকাতির মামলা করেছে৷ লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান চলছে৷





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই