বৃহস্পতিবার ● ১৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নারী শ্রমিককে গলা কেটে হত্যা
গাজীপুরে নারী শ্রমিককে গলা কেটে হত্যা

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় নার্গিস বেগম (৪৫) নামে এক নারী শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে৷১৩ জুলাই বুধবার দিবাগত মধ্যরাতে টঙ্গীর এরশাদ নগর এলাকায় এ ঘটনা ঘটে৷ নার্গিস বেগম ময়মনসিংহের গফরগাঁও থানার জয়েরচর এলাকার মৃত ইব্রাহিম মিয়ার স্ত্রী৷ তিনি ৫ ছেলেমেয়েকে নিয়ে টঙ্গীর এরশাদ নগর এলাকায় স্থানীয় কামাল হোসেনের বাড়িতে বাসা ভাড়া নিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করতেন৷
টঙ্গী থানার এসআই বেলাল হোসেন জানান, কাজ শেষে নার্গিস তার সহকর্মী মানিকের সঙ্গে বুধবার রাতে বাসায় ফেরেন৷ মানিক এক ফাঁকে নার্গিসের ঘরের খাটের নিচে লুকিয়ে পড়েন৷ ১০-১২ বছরের দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে মানিক বটি (ধারালো অস্ত্র) দিয়ে নার্গিসকে গলা কেটে হত্যা করে৷ এ সময় মেয়েরা চিত্কার শুরু করলে মানিক পালিয়ে যায় ৷ এতে ঘটনাস্থলে তিনি মারা যান৷ তবে কী কারণে এ হত্যাকাণ্ড সেটি জানা যায়নি৷ ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে৷
১৪ জুলাই বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা