মঙ্গলবার ● ১৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » খাগড়াছড়িতে মত্স্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে মত্স্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৪ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৩১মিঃ) “জল আছে যেখানে মাছ চাষ সেখানে” এ শ্লোগানে জাতীয় মত্স্য সপ্তাহ-২০১৬ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে সাংবাদিকদেরকে নিয়ে জেলা মত্স্য কর্মকর্তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছে উদযাপন কমিটি ৷ ১৯ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় মত্স্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব জেলা মত্স্য কর্মকর্তা ড.মোহাম্মদ মানিক মিঞা মত্স্য সপ্তাহ পালনের নানা কর্মসূচি সাংবাদিকদের কাছে তুলে ধরেন৷
এসময় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা মত্স্য কর্মকর্তা ড.মোহাম্মদ মানিক মিঞা ও সদর উপজেলা মত্স্য কর্মকর্তা শরত্ কুমার ত্রিপুরা৷ মঙ্গলবার ১৯ জুলাই থেকে শুরু হয়ে ২৫ জুলাই পর্যন্ত মত্স্য সপ্তাহ উপলক্ষে মত্স্য বিভাগের নানা কর্মসূচির আয়োজন করেছে ৷ কর্মসূচির মধ্যে রয়েছে, প্রেস ব্রিফিং এবং মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা, পোনা মাছ অবমুক্তকরণ, মত্স্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা, ফরমালিন বিরোধী অভিযান ও মত্স্য বিষয়ক আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা৷





চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার