শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পানছড়িতে স্বাক্ষর জাল করে মিথ্যা অভিযোগ দাখিল
প্রথম পাতা » অপরাধ » পানছড়িতে স্বাক্ষর জাল করে মিথ্যা অভিযোগ দাখিল
মঙ্গলবার ● ১৯ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পানছড়িতে স্বাক্ষর জাল করে মিথ্যা অভিযোগ দাখিল

---মোঃ হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উল্টাছড়ি গুচ্ছ গ্রাম প্রকল্পের প্রকল্প চেয়ারম্যান মোঃ হানিফের বিরুদ্ধে একটি মহল স্বাক্ষর জাল করে মিথ্যা অভিযোগ দাখিল করার লিখিত অভিযোগ পাওয়া গেছে ৷ আবু হানিফ পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহেরের পিতা ৷

জানাযায়, উল্টাছড়ি বাঙ্গালী গুচ্ছ গ্রামের প্রকল্প চেয়ারম্যান মোঃ আবু হানিফের নানা প্রকার দূর্নীতি দেখিয়ে গত ২৬শে জুন ৫নং উল্টাছড়ি ইউপি যুবলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিনকে ১নং অভিযোগকারী দেখিয়ে ২৫জন স্বাক্ষরিত একটি অভিযোগ, জেলা প্রশাসক খাগড়াছড়ি বরাবরে দাখিল করা হয়৷ এছাড়াও সদয় অবগতির জন্য  জিওসি মহোদয়, ২৪ পদাতিক ডিভিশন, চট্টগ্রাম বিভাগ, মাননীয় সংসদ সদস্য, ২৯৮নং খাগড়াছড়ি আসন, খাগড়াছড়ি, মাননীয় সভাপতি/সম্পাদক, খাগড়াছড়ি প্রেস ক্লাব, খাগড়াছড়ি, সভাপতি/সম্পাদক সাংবাদিক ইউনিয়ন, খাগড়াছড়িকে অনুলিপি দেওয়া হয়৷

অভিযোগ মূলে অনুসন্ধান করে জানাযায়, ১, ২, ৪, ৫, ৭, ১০, ১১, ১৪, ২১, ২৩নং অভিযোগকারীর নামে গুচ্ছ গ্রাম ভিক্তিক কোন রেশন কার্ড নেই ৷ অপর দিকে ৩নং অভিযোগকারী দীর্ঘ দিন চট্টগ্রামে বসবাস করছে, তার পরিবার পরিজন এলাকাতেই আছে ৷ ১১নং অভিযোগকারী দীর্ঘ দিন যাবত্‍ রাঙামাটি জেলায় বসবাস করছেন ৷ ১৪ নং অভিযোগকারীর রেশন কার্ড মধ্যনগর গুচ্ছ গ্রামে৷

এছাড়াও ১, ৯, ১২, ১৩, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২৪, ২৫ নং অভিযোগকারীসহ অপরআপর অভিযোগকারীগন বলেন, আমরা তো কোন অভিযোগে স্বাক্ষর করিনি৷ যে বা যারা আমাদের স্বাক্ষর জাল করে সরকারী পদস্থ কর্মকর্তাদের সময় নষ্ট করেছে এবং আমাদের অনুমতি ব্যাতিত নাম ব্যবহার করেছে আমরা তার বিচার চাই৷

২৬শে জুন/২০১৬’র অভিযোগের প্রেক্ষিতে ১৭জন অভিযোগকারী অন্য একটি লিখিত অভিযোগে বলেন, মাননীয় জেলা প্রশাসক বরাবরে ২৬শে জুনের দাখিলকৃত অভিযোগে আমরা স্বাক্ষর করিনি বা সেই স্বাক্ষর সম্পর্কে আমরা অবগত নই এবং উক্ত অভিযোগটি উদ্দ্যেশ্য প্রনোদিত ৷ এছাড়াও সদয় অবগতির জন্য  জিওসি মহোদয়, ২৪ পদাতিক ডিভিশন, চট্টগ্রাম বিভাগ, মাননীয় সংসদ সদস্য, ২৯৮নং খাগড়াছড়ি আসন, খাগড়াছড়ি, সভাপতি/সম্পাদক, খাগড়াছড়ি প্রেস ক্লাব, খাগড়াছড়ি, সভাপতি/সম্পাদক সাংবাদিক ইউনিয়ন, খাগড়াছড়িকে অনুলিপি দেওয়া হয়৷

উল্টাছড়ি বাঙ্গালী গুচ্ছ গ্রামের প্রকল্প চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা মিথ্যা তো বটেই বরং এটা একটা ষড়যন্ত্র।  মানুষের স্বাক্ষর জাল করে একটি মহল মিথ্যা অভিযোগ করেছে৷

১নং অভিযোগকারী মোঃ জসিম উদ্দিন বলেন, আমি কোন অভিযোগে স্বাক্ষর করিনি৷

এব্যাপারে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, সবাইকে ডেকে যাচাই বাছাই ও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)