শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত
মঙ্গলবার ● ১৯ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৪শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৫মিঃ) শ্রদ্ধা-ভালোবাসায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে৷

এ উপলক্ষে গাজীপুর সদর উপজেলার পিরম্নজালী গ্রামে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি৷ জনপ্রিয় লেখকের নিজহাতে গড়া পিরুজালী গ্রামের নুহাশপল্লীতে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমদের ভোজের আয়োজন করা হয়েছে৷

১৯ জুলাই মঙ্গলবার সকালে কবর জিয়ারতে আসেন হুমায়ূন আহমেদের দুই ভাই লেখক জাফর ইকবাল ও কার্টুনিষ্ট আহসান হাবিবসহ পরিবারের লোকজন৷ তারা কবরের পাশে দাঁড়িয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন৷

লেখালেখি নিয়ে পারিবারিকভাবে একটি জাদুঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে জানিয়ে আহসান হাবিব সাংবাদিকদের জানান, হুমায়ূনের প্রকাশিত ও অপ্রকাশিত সব স্মৃতি এখানে সংরক্ষণ করা হবে৷

এ সময় জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, ‘হুমায়ূনের শূন্যতা আমরা সব সময় অনুভব করি৷ তবে হুমায়ূন তার লেখা উপন্যাস, নাটক ও কর্মের মাধ্যমে এদেশের মানুষের মনে বেঁচে থাকবেন৷’

সকাল ১০টার দিকে দুই শিশুপুত্র নিষাদ ও নিনিদকে নিয়ে কবর জিয়ারতে আসেন লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন৷ তিনি কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রয়াত লেখকের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন৷

মেহের আফরোজ শাওন সাংবাদিকদের বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, দেশের ওপর যে ধরনের আঘাত এসছে, আমার মনে হয় হুমায়ূন আহমেদ এজন্য কষ্ট পাচ্ছেন৷ আমরা দেখেছি দেশের ওপর আঘাত আসলে বরাবরই লেখনীর মাধ্যমে সোচ্চার ছিলেন হুমায়ূন আহমেদ৷ তিনি চাইতেন দেশের শান্তি ও সমৃদ্ধি ৷’

এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্ত্রী মেহের আফরোজ শাওন সিঙ্গাপুর থেকে আনা মেটালের তৈরি ‘উপুড় হয়ে শুয়ে বই পাঠরত এক নারীর মূর্তি’ নুহাশ পল্লীতে স্থাপন করবেন বলে কথা রয়েছে৷

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৮ জুলাই সোমবার রাতেই শাওন দুই ছেলে নিশাদ ও নিনিদসহ নুহাশপল্লীতে এসে অবস্থান করেন৷

দুপুরে কোরআনখানি ও এতিমদের খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল৷ তিনি বলেন, আশপাশের মাদরাসা ও এতিমখানা থেকে তিন শতাধিক এতিমকে সাথে নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে৷ পরে তাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে৷

প্রিয় লেখককে শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন শত শত ভক্ত আর অনুরাগী৷ অনেকে হলুদ পাঞ্জাবি পড়ে হিমু সেজে এসেছেন কবর জিয়ারতে৷ নারী, পুরুষ ও শিশুদের ফুলেল ভালোবাসা ও বিচরণে সিক্ত লেখকের প্রিয় নুহাশপল্লীর প্রাঙ্গন৷

প্রসঙ্গত, হুমায়ূন আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিত্‍সাধীন অবস্থায় মারা যান৷ ২৪ জুলাই তার লাশ নিজের গড়া নুহাশ পল্লীর লিচুতলায় দাফন করা হয়৷ জনপ্রিয় এই লেখক ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন৷ তার প্রথম উপন্যাস নন্দিত নরক৷ এরপর প্রায় তিনশত উপন্যাস লিখেছেন তিনি৷ এছাড়া সিনেমা, নাটক ও টেলিফিল্ম রচনা করে বিখ্যাত ছিলেন তিনি৷ ব্যক্তি জীবনের তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)