শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » হাইটেক পার্কে ৭০ হাজার কর্মসংস্থান হবে — তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » হাইটেক পার্কে ৭০ হাজার কর্মসংস্থান হবে — তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাইটেক পার্কে ৭০ হাজার কর্মসংস্থান হবে — তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৯৯৯ সালে বিনিয়োগ বোর্ডের ১২ তম সভায় মাননীয় প্রধানমন্ত্রী হাইটেক পার্কের জন্য ২৩২ একর জমি বরাদ্দ দিয়ে ছিলেন ৷ তখন কাজটি শুরু করা হয়ে ছিল ৷ কিন্ত সরকার পরিচালনার ধারাবাহিকতার অভাবে আমরা দীর্ঘদিন পার্কের কাজ এগোতে পারিনি ৷
দেশের জনগনকে ধন্যবাদ দিয়ে মন্ত্রী বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন ৷ দীর্ঘ ১৬ বছর পরে হলেও হাইটেক পার্কের মূল ভবনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ওয়ানস্টপ সার্ভিস হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম ৷ হাইটেক পার্কের আশপাশের গ্রামবাসীর চলাচলের জন্য পার্কের অর্থায়নে সড়ক তৈরি করা হয়েছে ৷ ফলে জনগণের চলাচলে সমস্যা হবে না ৷ পাশাপাশি এ হাইটেক পার্কে আগামী ১০ বছরে ৭০ হাজার দক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে ৷’
প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে টি আর ফোর ডেটা সেন্টার, যেটি পৃথিবীর মধ্যে ৫ম ডেটা সেন্টার, সেটিও এখানে ৭-৮ একর জায়গার মধ্যে হবে ৷ ২০ একর জায়গা রাখা হয়েছে রিচার্স এন্ড ডেভেলপ সেন্টারের জন্য ৷ প্রথম পর্যায়ে আজকে ফাইভার এট হোম এবং মালোয়েশিয়ার আহরিশ জয়েন্ট ভেঞ্চার কম্পানি ৪১ একরের মধ্যে প্রথম ভবন নির্মাণের কাজ শুরু করল ৷ আমরা আশা করছি, এক বছরের মধ্যেই ভবন তৈরি শেষ করতে পারব ৷ হয়ত ২০১৭ সালের মধ্যে ইন্ডাট্রিজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারব ৷ ইতোমধ্যে বিদ্যুত্‍, গ্যাস, সাপ্লাইয়ের পানির লাইন, সড়কবাতি, আভ্যন্তরীণ রাস্তা, ইত্যাদি কাজ হয়ে গেছে ৷’
তিনি বলেন, ‘আমরা প্রায় ১২ রকম অর্থনৈতিক ইনসেনটিভ ঘোষণা করেছি৷ সেগুলোর এসআরও জারি হয়েছে ৷ যেমন আগামী ১০ বছর এখানে কর্পোরেট ট্যাঙ্ থাকবে না ৷ ডেভেলপারদের জন্য যে ম্যাটারিয়াল আসছে সেগুলোর ইমপোর্ট ডিউটি থাকবে না ৷ ইতোমধ্যে জাপান, সৌদি আরব, মালয়েশিয়া ও ভারতের বেশ কিছু কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে৷ তাদের সঙ্গে আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে ডিজিটাল বাংলাদেশের লাইফ লাইন হিসেবে ডিজিটাল ইকোনমির সম্ভবানার যে দরজা তা হাইটেক পার্ক দিয়ে উন্মোচন করতে পারব ৷’
তিনি ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কে ৩নং ব্লকের সেবা ভবনের (উন্নয়ন কাজের) ভিত্তিপ্রস্তরসহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ সব কথা বলেন ৷
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, জেলা প্রশাসক এস এম আলম, হাইটেক পার্কের কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধবতন কর্মকর্তারা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷
পরে প্রতিমন্ত্রী কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় অবস্থিত ওয়ালটন কারখানার বিভিন্ন সেকশন ঘুরে দেখেন এবং কারখানার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ৷  আপলোড : ১৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় সন্ধ্যা ৭.০৬ মিঃ





তথ্যপ্রযুক্তি এর আরও খবর

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন
ইষ্টওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মৌন মানববন্ধন ইষ্টওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মৌন মানববন্ধন

আর্কাইভ