শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » জাতীয় » বগুড়ার মৃত্‍শিল্প পরিবারের মানবেতর জীবন যাপন
প্রথম পাতা » জাতীয় » বগুড়ার মৃত্‍শিল্প পরিবারের মানবেতর জীবন যাপন
বুধবার ● ২৭ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বগুড়ার মৃত্‍শিল্প পরিবারের মানবেতর জীবন যাপন

---বগুড়া প্রতিনিধি :: বগুড়া শাজাহানপুরের আড়িয়া পালপাড়ায় মৃত্‍শিল্প পরিবারের সদস্যদের উপর নির্মম নির্যাতন-হুমকি ও নানা সমস্যা’ জর্জরিত হওয়ায় তারা এখন মানবেতর ভাবে জীবন যাপন করছেন ৷ মিথ্যা মামলা ও হামলায় অনেক পরিবার দেশত্যাগসহ নানা জায়গায় পালিয়ে গিয়েছেন৷ ফলে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় এখনো নাগরিক অধিকার থেকে বঞ্চিত পরিবারগুলো নিরাপত্তা ও সু-শাসনসহ আইনী সহযোগিতা পেতে মানবাধিকার সংগঠন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন৷
একাধিক সূত্রে জানা যায়, গত ১শ বছর পূর্বে থেকে শাজাহানপুর উপজেলার আড়িয়া পালপাড়ায় প্রায় দু’শতাধিক পরিবার এ মৃত্‍শিল্পের সাথে জড়িত হয়ে জীবিকা নির্বাহ করে আসছে৷ তবুও বাপ-দাদার এ শিল্পের ঐতিহ্যকে ধরে রাখতে তাদের প্রচেষ্টার অন্ত নেই৷ নানা সমস্যা ও প্রতিকূলতা কাঁটিয়ে তাঁরা দিন-রাঁত মৃত্‍শিল্পের কাজ করে তাদের ছেলে-মেয়েদেরকে সুশিক্ষিত করার জন্য সংগ্রামী জীবন চালিয়ে যাচ্ছেন৷ পুরুষদের পাশাপাশি নারীরাও এ পেশার সঙ্গে জড়িত৷ বাঙালির ঐতিহ্যে নিপুন হাতের তৈরি মাটির বাটি, পাতিল, কড়ই, পুতুল, ব্যাংক, খেলনা, দইয়ের বাটি, ফুলের টব ও হরেক রকমের মাটির সামগ্রী তৈরি করছেন তাঁরা৷ তবে ছেলেদের চাইতে মেয়েদের এই শিল্পে বেশি কাজ করতে হয়৷ পুরুষ ও মহিলারা মাটি ছানা, শুকানো, পোড়াই, রং করার কাজ করে হাট-বাজারে সেসব জিনিস বিক্রি করে থাকেন৷ তবে বিক্রির চাইতে অর্ডার নেওয়ার কাজ তাঁরা বেশি করে থাকেন৷ দলবদ্ধ সন্ত্রাসীরা গত বছরের ২৯ শে এপ্রিল ২০১৫ইং পালপাড়ায় হামলা ও মালামাল ভাংচুরের ঘটনা ঘটেছিল৷ এঘটনায় শাজাহানপুর থানায় ৩টি মামলা দায়ের করা হয়৷ মামলাগুলো এখনো বিচারাধীন রয়েছে৷ পালপাড়ার নাগরিকদের নিরাপত্তা ও সুষ্টভাবে জীবনযাপন এবং নিরাপত্তা চেয়ে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য জাতীয় মানবাধীকার সংস্থায় একাধিক আবেদন করলে আবেদনের প্রেক্ষিতে বগুড়া পুলিশ সুপার বিষয়টি তদন্ত করেছেন৷ এরপরেও পালপাড়ার ঘটনা এখনো যেন তাদের মনে আতংক বিরাজ করছে৷ অসহায় পালপাড়াবাসী চায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানে বসবাসের জন্য নিরাপত্তা, খাদ্য সংগ্রহের জন্য কাজ, বস্ত্র, চিকিত্‍সা সেবা’সহ নাগরিক অধিকার৷ এরপরেও তাদের জীবনের প্রতি মুহুর্তে হুমকি-ধামকি, হামলা ও মালামাল ভাংচুরের ঘটনা ঘটছে৷ ফলে অনেক নিরীহ পাল পরিবার প্রতিবাদ করার সাহস না পাওয়ায় তাঁরা দেশত্যাগ করে পালিয়ে গেছেন ভারতসহ বিভিন্ন স্থানে৷ মানবাধিকার সংগঠনগুলো সময়মত সার্বিক সহযোগিতা না করায় ইতিমধ্যে পালপাড়া থেকে পালিয়ে গেছেন মনোতোষ, প্রদীপ, ডাবলু, শ্যামা পাল, অন্তীম, গোপাল, শ্যামা চন্দ্রসহ অনেক পরিবার৷ নারীদের হুমকি, চাঁদা দাবী, মিথ্যা মামলা, হামলা থেকে বাঁচতে অনেক পরিবার জন্মভূমি ছেড়ে বিভিন্ন শহরে পাড়ি জমিয়েছেন৷ অনেকেই জীবন সংগ্রামে জয়লাভ করে স্বাবলম্বী হয়েছেন৷ পালপাড়া গ্রামের দিনমজুর নাল মাধব পাল এ শিল্পে কাজ করে ছেলে মানবেন্দ্র কুমার পাল ও কন্যা নবনিতা পালকে এমবিবিএস ডাক্তার করেছেন৷ সিঙ্গাপুরে গেছেন সঞ্চয়, সবুজ ও মনোতোষ৷ কমলমতি ৩০থেকে ৪০জন শিশু শিক্ষার্থী থাকলেও পালপাড়া গ্রামে কোন স্কুল ও পাঁকা রাস্তা না থাকায় পাল পরিবারের সন্তানদেরকে লেখাপড়া শিখাতে নানা দূভোগ পোহাতে হচ্ছে৷ স্বপ্ন দেখছেন এ পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় জীবনটাকে আরও সুন্দর করার৷ কারিগর তিনকড়ি পাল, সতেন, রতন, বাচ্চু, পাবর্তী, অঞ্জলী জানান, আমাদের ২থেকে ৪শতক বাড়ির জায়গা ছাড়া অন্য কোন জমি নেই৷
---
পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে৷ সংখ্যালঘু হওয়ায় আমাদের ভয় বেশী৷ কখনো সন্ত্রাসীদের হামলা আবার কখনো মালামাল ভাংচুর করে আমাদের ক্ষতিগ্রস্থ করা হচ্ছে৷ সমিতি বাড়ি বাড়োয়ারি মন্দির ও পালপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র মহনত্ম জানান, আমাদের পাল পাড়ায় গতবছরের ২৯শে এপ্রিল ২০১৫ইং তারিখে সন্ত্রাসী  হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনায় আমরা প্রতিবাদ করেছি৷ মাঝে মধ্যেই আমাদের উপর নির্মম নির্যাতনের ঘটনা ঘটছে৷ ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি৷ দোষি ব্যক্তিদের দৃষ্টানত্মমূলক শাস্তির দাবী জানান তিনি৷ একই সঙ্গে সে মানবাধিকার সংগঠন ও সাংবাদিক’দের সহযোগিতাও কামনা করেন৷ কারিগর সুকুমার চন্দ্র পাল জানান, এ শিল্পে যে যত পরিশ্রম করবে সে তত আয় করবে৷ আয়ের বিষয়টা হাতের কাজের উপর নির্ভরশীল৷ তবে প্রতি মাসে যে টাকা আয় হয় তা দিয়ে সংসার চলে না৷ মাটি, রং, ফার্নিস, কাঠের গুড়া ও শ্রম বাজার বৃদ্ধি পাওয়ায় আমরা বহুকষ্ঠ করে জীবন যাপন করছি৷ শ্যামলী পাল জানান, হাত চললে পেট চলে, হাত না চললে পেট চলে না৷ সুকানত্ম পাল জানান, বগুড়া দই বাজার এলাকা হওয়ায় দই মাটি বাটি’র চাহিদা বেশি৷ তবে বাংলা ও ইংরেজি নববর্ষ’সহ বিভিন্ন অনুষ্ঠান ও মেলায় মাটির তৈরির জিনিসের বেশ কদর রয়েছে৷ এ শিল্পে ব্যাংক ঋণ না পাওয়ায় আমরা প্রসার ঘটাতে পারছি না৷ তবে প্রতিমা তৈরি করে যে টাকা পাই তা দিয়ে সংসার চলে না৷ এছাড়াও বিপুল চন্দ্র পাল জানান, হুমকি ও নির্যাতনের ফলে অনেকেই দেশত্যাগ করেছেন৷ আবার কেউ কেউ বিদেশ ও অন্য পেশায় রয়েছে৷ ফলে এ শিল্প দিনদিন বিলুপ্তির পথে৷ তবে আমরা পালপাড়াবাসী এখনো নাগরিক অধিকার’সহ সরকারী-বেসরকারী অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত৷ ফলে আমরা আমাদের ন্যার্য মৌলিক অধিকার পেতে সংশিস্নষ্ট মানবাধিকার সংগঠনগুলোর কতর্ৃপৰের হসত্মৰেপ কামনা করছি৷ আড়িয়া ইউপি’র চেয়ারম্যান তছলিম উদ্দিন জানান, পালপাড়ার প্রতি আমাদের নজর রয়েছে৷ তবে দেশত্যাগের বিষয়টি শুনেছি৷ মামলা তদনত্মকারী কর্মকর্তা এসআই খোকন কুমার জানান, ‘স্থায়ী পুলিশ ক্যাম্প’ স্থাপন বিষয়ে আবেদনে প্রেৰিতে তদনত্ম হয়েছে৷ পালপাড়ায় পুলিশ প্রতিরাঁতে ডিউটি করছে৷ আতংকিত হওয়ার কিছু নাই৷ শাজাহানপুর থানা ওসি মোঃ আব্দুলস্নাহ আল মাসউদ জানান, পালপাড়ায় পুলিশের টহল জোরদার করা হয়েছে৷





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ