শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩১ জুলাই ২০১৬
প্রথম পাতা » জাতীয় » ঢাকা কেন্দ্রীয় কারাগারের জায়গায় বঙ্গবন্ধু গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি
প্রথম পাতা » জাতীয় » ঢাকা কেন্দ্রীয় কারাগারের জায়গায় বঙ্গবন্ধু গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি
রবিবার ● ৩১ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জায়গায় বঙ্গবন্ধু গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি

---

ঢাকা প্রতিনিধি :: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভায় নাজিমউদ্দিন রোডস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারের জায়গায় বঙ্গবন্ধু গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার জন্যে সরকারের কাছে দাবি জানানো হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আগস্ট মাসব্যাপী কর্মসূচী চুড়ান্ত করার লক্ষ্যে ৩০ জুলাই বিকালে ঢাকার তোপখানা রোডস্থ একটি রেষ্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

সভায় বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে ১ আগস্ট সোমবার সকাল ৮.০০টায় ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল, ৫ আগস্ট শুক্রবার গেন্ডারিয়া কিশোরালয় স্কুলে ও সেগুনবাগিচা জুম স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা, ১৪ আগস্ট রবিবার বন্যা দুর্গত দুঃস্থ্য মানুষের মাঝে ত্রাণ বিতরণ, ১৫ আগস্ট সকালে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, সকাল ৮.০০টায় ৩২নং ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ, সকাল ১০.০০টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ে কোরআনখানি, দুপুরে বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরণ, বিকালে আলোচনা ও দোয়া মাহফিল, ২০ আগস্ট শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আলোচনা সভা, ৩১ আগস্ট বুধবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সমাপণী অনুষ্ঠান।

শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামের স্মরণিকা, বঙ্গবন্ধুর চিত্রকর্ম সম্বলিত পোস্টার প্রকাশ এবং মাসব্যাপী ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা’ শীর্ষক প্রচারাভিযান পরিচালিত হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার ও খন্দকার বাবুল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এড. মোঃ মোখলেছুর রহমান, পাঠাগার সম্পাদক মোঃ কামাল হোসেন খান, প্রচার সম্পাদক এড. খান চমন ই এলাহী, নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম প্রমুখ।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে কাজ করতে গিয়ে বিভিন্ন হয়রানিমূলক মামলায় জীবনের বেশীরভাগ সময় নাজিম উদ্দিন রোডস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাটিয়েছেন। ফলে এই জায়গাটিতে বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতি জড়িত রয়েছে। জাতির প্রত্যাশা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার লক্ষ্যে এই জায়গায় ‘বঙ্গবন্ধু গবেষণা ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)