রবিবার ● ৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
গাজীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩০মিঃ) গাজীপুর সিটি কর্পোরেশনের চাপুলিয়া এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ৷
৭ আগস্ট রবিবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ৷ নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি৷ বয়স আনুমানিক ৩০ বছর৷ তার পরনে ছিল হালকা নীল রংয়ের জিন্সের প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি৷
জয়দেবপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) শেখ হাজ্জাজ জানান, শশ্বান-পাজুলিয়া সড়কের চাপুলিয়া স্বদেশ ট্রেনিং সেন্টারের কাছে একটি আম গাছের সঙ্গে বাধা অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়৷ খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়৷
নিহতের গলায় রশি দিয়ে প্যাঁচানো এবং শার্ট দিয়ে গলা বাঁধা অবস্থায় ছিল৷ ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)