রবিবার ● ৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন
মাটিরাঙ্গায় জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৫মিঃ) পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা’র ৮৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে আগামী প্রজন্মকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে মা-দের মধ্যে সচেতনতা সৃষ্টিসহ জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করেছে মাটিরাঙ্গা উপজেলা জাতিয় মহিলা সংস্থা৷
৭ আগষ্ট রবিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে ঘন্টাব্যপী এই মানববন্ধন কর্মসুচীতে অংশ নেয় মাটিরাঙ্গা বালিকা বিদ্যালয়ের ছাত্রীসহ মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থী,সদস্যা ও সাধারণ মায়েরা৷
জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিমুলক শতাধিক মায়ের মাটিরাঙ্গা প্রধান সড়কে মানববন্ধন কর্মসুচীর ব্যানারসহ অবস্থান দেখে তাদের সাথে একমত পোষণ করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সা: সম্পাদক সুবাস চাকমা,পৌরসভার প্যানেল মেয়র-১ মো: আলা উদ্দিন লিটন,কাউন্সিলর শহিদুল ইসলাম সোহাগ,আবুল হাশেম ভুইয়া,মো: আব্দুল খালেক,মো: এমরান হোসেন,পৌর জাতিয় শ্রমিক লীগ সা: সম্পাদক মো: জসিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক প্রদীপ বড়ুয়াসহ রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্ধরাও অংশ গ্রহন করেন৷
দুপুর ১২টার দিকে মানববন্ধনের উদ্দেশ্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাটিরাঙ্গা উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এমএম কামরুন্নাহার শিপন বলেন-দিনের কতটুকু সময় ছেলেমেয়েরা কোথায় কাটায়? সে বিষয়ে অভিভাবকদের জানতে হবে উলেস্নখ করে আগামী প্রজন্ম বিপদগামী হওয়ার আগেই স্কুল ও কলেজ পড়ুয়া সন্তানের চলাফেরা গতিবিধি সম্পর্কে মা বাবাও সজাক দৃষ্টি রাখলে জঙ্গীবাদ মোকাবেলায় জাতি সফল হবে ৷
মাটিরাঙ্গা উপজেলা মহিলা সংস্থার সফল চেষ্টায় উক্ত মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও অংশ গ্রহন করেন,মাটিরাঙ্গা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া,মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: কামাল হোসন,ট্রেড প্রশিক্ষক কানিজ ফাতেমা,প্রশিক্ষক শিল্পী দাশ,১নং সদস্য খুখু রানী দাশ প্রমুখ৷





নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল