শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খেলা » তৃণমূলের মেধাবী মুখের সন্ধানে জাতীয় ক্রীড়া পরিষদ
প্রথম পাতা » খেলা » তৃণমূলের মেধাবী মুখের সন্ধানে জাতীয় ক্রীড়া পরিষদ
শনিবার ● ১৩ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তৃণমূলের মেধাবী মুখের সন্ধানে জাতীয় ক্রীড়া পরিষদ

---ক্রীড়া প্রতিবেদক :: (২৯ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৮মিঃ) জাতীয় ক্রীড়া পরিষদের আর্থিক সহায়তায় তৃণমুলের ক্রীড়াঙ্গনের মেধাবী মুখ খুঁজে নিতে দেশব্যাপী কর্মসূচি পালন করছে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন৷ চলমান এই প্রকল্প নিয়ে শনিবার ১৩ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে সবিস্তারে আলোচনা হয়েছে৷ সভায় সভাপতিত্ব করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস৷

সভায় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও এই প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) দীল মোহাম্মদ, আওয়ামী নেতা প্রকল্পের প্রধান সমন্বায়ক বাদল রায়, হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমত উল্লাহ, খোখো ফেডাশেনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল, অ্যাথলেটিস্ক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, টেবিল টেনিসের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর প্রমূখ বক্তব্য রেখেছেন৷

সভায় ৩১টি ফেডারেশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন৷ ‘তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচি ২০১৫-১৬’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি চলছে৷
উলেস্নখ্য, খেলার মাঠ উন্নয়ন ও সংস্কার ও প্রশিক্ষণ কাজে বিশেষ সহায়তার আওতায় ১৫.১০ কোটি টাকা ব্যয়ে ৩১টি ডিসিপ্লিনে ‘তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচি ২০১৫-১৬’ হাতে নিয়েছে সরকার৷ সভায় বক্তারা জানিয়েছেন ইতিমধ্যে অনেক ফেডারেশনেরই প্রথম পর্বের কার্যক্রম প্রায় শেষ হয়েছে৷ ক্রীড়া পরিষদের সচিব ও অনুষ্ঠানের সভাপতি অশোক কুমার বিশ্বাস বলেছেন, ‘বর্তমান সরকার দেশের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষে তৃণমূল থেকে এই ক্রীড়া প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে৷ এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হলে দেশে প্রতিটি ডিসিপ্লিনে প্রতিভাবান খেলোয়াড়ের সমাগম ঘটবে যারা পরবর্তীতে জাতীয় দলভুক্ত হয়ে আন্তর্জাতিক পর্যায়েও ভূমিকা রাখার সুযোগ পাবে৷’
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্‍
আগামী ৪ সেপ্টেম্বর ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০, ২০১১ এবং ২০১২ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ-সংগঠকদের পুরস্কার প্রদান করবেন৷ ক্রীড়াঙ্গনের এই মহাউত্‍সব আয়োজনকে সামনে রেখে শনিবার ১৩ আগস্ট সকালে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে পুরস্কারপ্রাপ্ত ৩২ ক্রীড়াবিদ এবং সংগঠকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্‍ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়য়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ৷ এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ওমর ফারুক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) যুগ্ম সচিব দীল মোহাম্মদ, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র দেবনাথ প্রমূখ উপস্থিত ছিলেন৷

এই সৌজন্য সাক্ষাত্‍কার অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত এবং ব্যতিক্রম ক্ষেত্রে তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷





খেলা এর আরও খবর

কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)