শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন
সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

---নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সকাল ১১.৪০মিঃ) ১৫ আগষ্ট সোমবার সকালে রাঙামাটিতে স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ৷
---

আজকের দিনটি বাঙ্গালী জাতির জীবনে স্মৃতি বিজরিত এক কালো দিন৷ যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালন উপলৰে জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে রাঙামাটি জেলা প্রশাসন ও জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান রাঙামাটি পার্বত্য জেলায় বিভিন্ন কর্মসুচি পালন করেছে ৷
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অংশ হিসাবে রাঙামাটি সদর উপজেলা সংলগ্ন এলাকায় সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে পুস্পস্তবক অর্পণ, সদর উপজেলা সংলগ্ন এলাকা হতে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী পর্যন্ত শোক র‌্যালি, আলোচনা সভা, মিলাদ মহাফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷

---
শোক র‌্যালিতে অংশ নেন রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাঙামাটি জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের অঙ্গসংগঠন, বিভিন্ন বেসরকারী ব্যাংক, রাঙামাটি সরকারী মেডিকেল কলেজ, রাঙামাটি নার্সিং ইনষ্টিটিউট, রাঙামাটি সরকারী কলেজ , রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়, রাঙামাটি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারী পাবলিক কলেজ, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়সহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী, জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী ও রাঙামাটি জেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ ৷

---
রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মহাফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার ৷
আলোচনা সভা, মিলাদ মহাফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি সরকারী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ টিপু সুলতান, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রোনাল পিন্টু৷

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মহাফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপত্বি করেন রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন।

এসময় রাঙামাটি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জম হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, জেলার সরকারী- রেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি ও জেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটিতে সকাল ১০টায় শোক সভার আয়োজন করে৷
জেলা প্রশাসন সূত্রে জানিয়েছেন দিবসটি উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা পাঠ, হামদ ও নাত প্রতিযোগিতা, হিফজ ও রচনা এবং মিলাদ মাহফিল ও মোনাজাত ৷
এছাড়া জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা বৌদ্ধ ধর্মীয় কিয়াং ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা, জেলার কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, সরকারী - বেসরকারী শিশু সদন ও ছিন্নমুলদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করার কর্মসুচি রয়েছে৷





আর্কাইভ