সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কাশিনাথপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি অটো রিক্সার ৫ যাত্রী নিহত
কাশিনাথপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি অটো রিক্সার ৫ যাত্রী নিহত
পাবনা থেকে মোবারক বিশ্বাস :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বেলা ১২.২৫মিঃ) পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর ইউনিয়নে ১৫ আগষ্ট সোমবার সকালে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটো রিক্সার ৫ যাত্রী নিহত হয়েছে ৷ আহত হয়েছে আরো ২জন ৷ নিহতদের মধ্যে ২জন পুরুষ ও ৩জন মহিলা ৷ নিহতদের মধ্যে স্বামী স্ত্রী রয়েছে ৷ নিহত দম্পর্ত্তির এক মাত্র সন্তান পাবনা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে ৷ আজ সকাল ৭টার দিকে কাশিনাথপুর আহমেদপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে ৷ আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল হুদা জানায়, বালুবাহী একটি ট্রাক সিএনজি চালিত অটো রিক্সাকে পেছন থেকে ধাক্কা দেয়৷ এ সময় অটো রিক্সাটি দুমরে মুচরে যায় ৷ রিক্সার ৪ যাত্রী ঘটনাস্থলেয় মারা যায় ৷ আহতদের হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক মারা যায় ৷ আহতদের মধ্যে ২জনকে পাবনা জেনরেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সদর হাসপাতালে চিকিত্সাধীন শিশুর মা বাবা দুই জনই ঘটনাস্থলে মারা যান ৷
নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি ৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২