শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের কৃষকের ছেলে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের কৃষকের ছেলে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহের কৃষকের ছেলে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.১২মিঃ) এবার মালয়েশিয়ার শীর্ষ সরকারি বিশ্ববিদ্যালয় “মালায়া ইউনিভার্সিটির” ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক ঝিনাইদহের মো. মাহফুজুর রহমান৷ মালয়েশিয়ার এক নম্বরে থাকা এই বিশ্ববিদ্যালয় এশিয়ায় ২৭তম এবং বিশ্বে অবস্থান ১৪৬৷ ভিজিটিং প্রফেসর হিসেবে মালয়েশিয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটিতেও (এমএসইউ) কাজ করছেন মাহফুজুর৷ মালয়েশিয়াতেই উচ্চশিক্ষা নেওয়া মাহফুজুর পড়াশোনার প্রতিটি ক্ষেত্রেই রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর৷

২০০৬ সালে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে (আইআইইউএম) বিবিএ বিভাগে ভর্তি হন মাহফুজুর রহমান৷ ২০১০ সালে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি৷ ভালো ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র ওভারঅল, সেরা ছাত্র একাডেমিক (ফেকাল্টি অব ইকোনোমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেস, আইআইইউএম) এবং সেরা ছাত্র বিবিএ বিভাগ সহ তিনটি পুরস্কার পান মাহফুজুর৷

এ ছাড়া পুরস্কার হিসেবে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট পান তিনি৷ বিবিএ পড়ার সময় সবগুলো সেমিস্টারে ডিন (ভালো রেজাল্টের জন্য) তালিকাভুক্ত ছিলেন তিনি৷ তিনি ২০০৭ এবং ২০০৮ সালে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এঙ্েিলন্স এ্যাওয়ার্ড (উপাচার্যের পুরস্কার) পান৷

ইন্টার স্টুডেন্টস রেসিডেন্ট কলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০১০ এ আইআইইউএমের সেরা ৫ বক্তার একজন হন মাহফুজুর রহমান৷ তিনি ২০০৭-০৮ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে বিবিএর ছাত্র থাকাকালে স্টুডেন্ট রেসিডেন্ট কলেজ ৫ (মাহাললা আলী)-এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন৷ এরপর ২০০৯-১০ সালে বিবিএ অ্যাসোসিয়েশনের শিক্ষা ও গবেষণা বিভাগের প্রধান ছিলেন তিনি৷

এ ছাড়া তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে ২০০৮-০৯ সালে স্টুডেন্ট সারকেল ১ ও ২ এবং কো-কারিকুলাম অ্যাকটিভিটির স্টুডেন্ট ফ্যাসিলেটর ছিলেন৷ তিনি ২০০৭ থেকে ২০১০ সাল পর্যনত্ম স্টুডেন্ট লার্নিং অ্যান্ড ইনহ্যান্সিং ইউনিটে শিক্ষকতা ও স্টুডেন্ট ফ্যাসিলেটর হিসেবে দায়িত্ব পালন করেন৷

মাহফুজুর রহমান পড়ালেখার পাশাপাশি মোটিভেশনাল স্পিকার, রিসার্চ অ্যাসিসটেন্ট, টিচিং অ্যাসিসটেন্টসহ বিভিন্ন শিক্ষামূলক কাজে জড়িত ছিলেন৷ ২০০৮ সালের ১০ মার্চ থেকে ১৭ মার্চ তিনি ইংলিশ ক্যাম্পে স্টুডেন্ট ফ্যাসিলেটর হিসেবে থাইল্যান্ড যান৷

বিবিএ শেষে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এনডাউমেন্ট ফান্ড (বৃত্তি) পান মাহফুজুর রহমান৷ বিবিএতে প্রথম বিভাগ থাকায় মাস্টার্স ছাড়াই মালায়া বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্সে পিএইচডি করার সুযোগ হয় তাঁর৷ ২০১১ সালের সেপ্টেম্বরে মালায়া বিশ্ববিদ্যালয়ে ব্রাইট স্পার্ক স্কলারশিপ পেয়ে পিএইচডি শুরু করেন মাহফুজ৷ ২০১৫ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন৷

পিএইচডি করার সময় শিক্ষা গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য ২০১৪ সালে মালায়া বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেন্টার (আইএসসি) একাডেমিক এঙ্েিলন্স এ্যাওয়ার্ড পান মাহফুজুর রহমান৷ বাংলাদেশ স্টুডেন্ট নাইট (বিএসএন) ২০১৫-এ তিনি ‘বিএসএন একাডেমিক এ্যাওয়ার্ড ফর দা ক্যাটাগরি অব ডকটোরাল’ স্টুডেন্ট পান৷ একই সঙ্গে তিনি ম্যাঙ্সি এবং হটলিংক ‘উইন টু মার্কেট’ আইডিয়া চ্যালেঞ্জ জেতেন৷

মাহফুজুর রহমানের অনেক নিবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে৷ তিনি জাতীয় ও আনত্মর্জাতিক সম্মেলনে তাঁর গবেষণাপত্র উপস্থাপন করেছেন৷ বর্তমানে তিনি বিয়েভিরিয়াল ফাইন্যান্স নিয়ে কাজ করছেন৷

মাহফুজুর রহমানের গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামে৷ তাঁর বাবা মো. আজিজুর রহমান (মুকুল) পেশায় একজন কৃষক এবং মা. দাউলাতুন্নেছা বেগম একজন গৃহিণী৷ দুই ভাই (মাসুম) ও এক বোনের (সীমা) মধ্যে তিনি সবার ছোট৷

মাহফুজুর রহমান বলেন, একজন ব্যক্তি সঠিক মনোভাব, একাগ্রতা, সততা এবং এই বিশ্বাস নিয়ে কঠোর পরিশ্রম করলে আল্লাহই তার জন্য যথেষ্ট৷ পারিবারিক অবস্থা, বাবা-মায়ের শিক্ষাগত যোগ্যতা, জন্মস্থান যাই হোক না কেন তিনি সফল হবেনই৷

মাহফুজুর রহমান আরো বলেন, ‘আমার মতো একজন সাধারণ গ্রামের ছেলে যদি মালয়েশিয়ার প্রথম সারির সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে, তাহলে বাংলাদেশের প্রতিটি ছাত্র, ছাত্রী এর চেয়ে ভালো কিছু করতে পারে৷’





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ