বৃহস্পতিবার ● ১৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
গাজীপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৩৭মিঃ) গাজীপুর জেলার পশ্চিম ভুরুলিয়া এলাকায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে৷ এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে ১৭ আগস্ট বুধবার দুপুরে জয়দেবপুর থানায় মামলা করেছেন৷
মঙ্গলবার সকালে পশ্চিম ভুরুলিয়ার এমদাদের বাড়িতে এ ঘটনা ঘটে৷ ধর্ষক রুবেল মিয়া (২২) প্রতিবেশী হোসেন আরার ছেলে৷ সে স্থানীয় কবির সরকারের বাড়িতে থাকে৷ তার গ্রামের বাড়ি কুমিল্লার মতলব থানা এলাকায়৷
থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায়, ময়মনসিংহের ফুলপুর থানার বাসোয়ার কবির এলাকা থেকে তিন বছর আগে দুই মেয়েকে নিয়ে ভুরুলিয়ার এমদাদের বাড়িতে থেকে ছাত্রাবাসে ঝিয়ের কাজ করেন৷ মঙ্গলবার সকাল ৬টার দিকে মেয়েকে ঘুমের মধ্যে রেখে কাজে যান শিশুটির মা৷
সুযোগ বুঝে প্রতিবেশী রুবেল সকাল পৌনে ৮টার দিকে তার ঘরে যায়৷ এ সময় ঘুমিয়ে থাকা ২য় শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে৷ একপর্যায়ে শিশুটির চিত্কারে পাশের ঘরের শিশুরাও চিত্কার শুরু করে৷ এ সময় রুবেল এই ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়৷ পরে বিষয়টি শিশু তার মাকে জানায়৷
পুলিশ জানায়, অভিযোগ পেয়ে ঘটনাটি তদন্ত শেষে মামলা হয়েছে৷ ঘটনার পর থেকে রুবেল পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা