শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বিশ্বনাথের ১৩টি খাল ও ৫টি হাওর খননের দাবীতে আবেদন
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বিশ্বনাথের ১৩টি খাল ও ৫টি হাওর খননের দাবীতে আবেদন
শুক্রবার ● ১৪ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথের ১৩টি খাল ও ৫টি হাওর খননের দাবীতে আবেদন

---বিশ্বনাথ প্রতিনিধি :: বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক মো. ফজল খান বিশ্বনাথের ১৩টি খাল ও ৫টি হাওর খননের দাবিতে বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবরে লিখিত আদেবন করেছেন।
লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন- উপজেলার কৃষি উৎপাদন ও পরিবেশ রক্ষার স্বার্থে জরুরী ভিত্তিতে বাসিয়া নদীর শেষ মাথায় অর্থাৎ সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলা রানিগঞ্জবাজারের পশ্চিমে জামালপুর আলুখাল নামক স্থানে নদী খনন ও কুশিয়ারা নদীতে মিলিত হাওয়ার পূর্বে হাওরের মুখ খনন করা জরুরী। খনন না হলে বাসিয়া নদী ২৫ কিলোমিটার খননের কোন উপকারে আসবে না।
এদিকে বাসিয়া নদী খনন হয়ে যাওয়া নদীর উৎপত্তি মুখ আবার ভরাট হয়ে গেছে। সেখানেও আবার খনন করতে হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জানাগেছে, খাজাঞ্চি-মাকুন্দা নদী সদর উপজেলার চানপুরের সন্নিকটে সুরমা থেকে দক্ষিণ দিকে খাজাঞ্চি নদী-মাকুন্দা নদী ২৮ কিলোমিটার খনন কাজের টেন্ডার ২০১৯ সালের ২ জানুযারি হওয়ার কথা রয়েছে। অবৈধ দখল উচ্ছেদ, ভরাট হওয়ায় খালগুলো খনন করা একান্ত প্রয়োজন বলে বিশ্বনাথবাসি মনে করেন।
খাল ও হাওর গুলো খনন জরুরী। যেসব খাল ও নদী খনন করা প্রয়োজন সেইসব খাল ও নদীগুলো হলো, চরচন্ডি নদী বা খাল, মাটি জাড়া নদী, চান্দী খাল, পাকিচিরি ছৈলা খাল, উত্তর ধর্মদা খাল, বৈরাগী খাল, কাইয়া কাইড় খাল, সোনালী বাংলাবাজার খাল, লাকেশ্বর খাল, আমতৈল খাল, দশঘর চাউল ধনী হাওর খাল, নকিখালি খাল, বিশ্বনাথ রামধানা খাল, রামধানা কাদিপুর খাল, হাওরের মধ্যে চাল ধনী হাওর, নোয়াগাঁও হাওর, আমতৈল হাওর, রামপাশা হাওর, মাদাই হাওরসহ আরো অনেক ছোট বড় হাওর রয়েছে।
বিশ্বনাথে প্রভাবশালীদের নেপথ্যে বিভিন্ন নদ-নদীর চর দখল করে দোকানঘর নির্মাণ অব্যাহত আছে। উপজেলার আট ইউনিয়নের বিভিন্ন নদ-নদী-খালের চর দখল করে প্রভাবশালী মহল বিগত কয়েক বছর ধরে দোকানকোঠা,বাসা-বাড়ি নির্মাণ করে আসছে।
উপজেলায় বর্তমানেও সরকারি জায়গা দখলের মহা-উৎসব চলছে। উপজেলায় দুটি বড় নদী রয়েছে। একটি হল বাসিয়া নদী অপরটি মাকুন্দা নদী-খাজাঞ্চি নদী। চরচন্ডি নদী। এখন নালা বলা যায়। উপজেলায় অসংখ্য খাল-বিল রয়েছে। নদী রক্ষার্থে দীর্ঘ দিন যাবত বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ সংগঠনের মধ্যে আন্দোলন করে আসছে। সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছে। নদীর অবস্থান সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জবাজার নামক স্থান থেকে ‘সুরমা নদী’ থেকে বাসিয়া নদীর উৎপত্তি হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খাইয়া-কাইড় নামক স্থানে ‘কুশিয়ারা নদীতে’ গিয়ে শেষ হয়েছে।
বাসিয়া নদী দৈর্ঘ্য ৪২ কিলোমিটার ও মাকুন্দা নদীর দৈর্ঘ্য প্রায় ৩১ কিলোমিটার ও প্রস্থ প্রায় ৫০-৬০ মিটার। এরই মধ্যে প্রায় ১৫ কিলোমিটার পুরো অবৈধ দখলে রয়েছে।
উপজেলা সদরের বাসিয়া নদীর প্রায় এক কিলোমিটার নদীর চর দখল করে দুই শতাধিক দোকাঘর নির্মিত হয়েছে। নদীমাতৃক এই বাংলাদেশে দিন দিন নদী-নালা, খাল-বিল ভরাট হয়ে যাওয়ার ফলে “নদীমাতৃক পরিচয়টি ”হারাতে বসেছে। তেমনি ভূমি খেকো মানুষজনও অবৈধ ভাবে এসকল জায়গা দখল করে গড়ে তুলছেন দোকানকোঠা। এসকল ভূমি খেকো মানুষের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বনাথের বেশ কিছু প্রভাবশালীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন নদীর চর দখল করে অবৈধভাবে অট্টালিকা বানাতে। কেউবা আবার বানাচ্ছেন রান্না ঘর, কেউবা গরু ঘর, কেউবা আবার টয়লেট, কেউবা আবার দোকান কোঠা। সিলেটের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিশ্বনাথ উপজেলা অবস্থিত। এ উপজেলার আয়তন ২১৪৫০ বর্গ মিটার। ফসলী জমির পরিমান ১৭২০৫ হেক্টর। দুটি নদীসহ অসংখ্য খাল বিল রয়েছে। গত ২০-২৫ বছরে নদী ও খাল বিল গুলো ভরাট হওয়ায় ফসল উৎপাদন যেমন হ্রাস পেয়েছে তেমনি ভাবে পরিবেশ বিপর্যয়ের আশংকা রয়েছে। বিশ্বনাথ উপজেলার ওপর দিয়ে দুটি নদী প্রবাহিত হয়েছে। একটির নাম বাসিয়া নদী অপরটির নাম খাজাঞ্চি নদী (মাকুন্দা নদী) সিলেট সদর উপজেলার টুকেরবাজারের সোজা দক্ষিণে সুরমা নদী হতে বাসিয়া নদী উৎপত্তি হয়ে কামালবাজার, মুন্সীরবাজার হয়ে উপজেলা সদরের ওপর দিয়ে কালিগঞ্জবাজার হয়ে দেওকলস ইউনিয়নের মধ্য দিয়ে কুশিয়ারা নদীতে সংযুক্ত হয়েছে। খাজাঞ্চি নদীটি লামাকাজি ইউনিয়নের পূর্ব প্রান্ত খাজাঞ্চি গ্রামের সুরমা নদী হতে উৎপত্তি হয়ে রাজাগঞ্জ, বৈরাগী, সিঙ্গেরকাছ লামাটুকেরবাজার হয়ে জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জবাজার হয়ে কুশিয়ারা নদীতে পড়েছে। ১৯৯০ সালের পূর্ব পর্যন্ত এসব নদী দিয়ে বড় বড় নৌকা, লঞ্চ, স্টিমার যাত্রী ও মালামাল বহন করতো।
এ ব্যাপারে মানুষের জনগুরুত্বপূর্ন দাবি পুরণে সরকারের প্রতি জোরদাবী জানিয়েছেন মো. ফজল খান।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)