মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাউখালী উপজেলা স্কাউটস এর সন্ত্রাস,জঙ্গীবাদ বিরোধী র্যালী
কাউখালী উপজেলা স্কাউটস এর সন্ত্রাস,জঙ্গীবাদ বিরোধী র্যালী

কাউখালী প্রতিনিধি :: (৮ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৩মিঃ) বাংলাদেশ স্কাউটস কাউখালী উপজেলার উদ্যোগে সচেনতামুলক সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এক র্যালী ও সমাবেশ ২২ আগষ্ট সোমবার সকাল ১১টায় কাউখালী উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়৷
উপজেলা স্কাউটসের উদ্যোগে সচেতনতামুলুক সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী র্যালীটি কাউখালী উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক প্রদিৰন করে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আক্তার৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং)৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা (কৃপা), উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (ডুমং), উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ এয়ার মোহাম্মদ। এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনাময় চাকমা, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল উদ্দিন, পোয়াপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উশেচিং মারমা, বেতবুনিয়া পুর্ব শিয়ালবুক্কা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফোরকান, সাংবাদিক মো ওমর ফারুক, মাষ্টার প্রকাশ কান্তি দাশ৷
আলোচনা সভা সঞ্চালনা করেন বড়ডুলু পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্তি দে৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ